নিজস্ব প্রতিবেদক :: ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ চলতি বছরের শেষ দুই মাসকে ‘অনলাইন শপিং ফেস্টিভাল’ হিসেবে ঘোষণা করেছে। যেখানে নির্ধারিত কিছু অনলাইন শপ থেকে কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই ৫ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহক।
ঘোষিত ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এভি ছাড়াও সকল হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ এবং স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। একই সুবিধা রয়েছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যেকোনো এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকরা মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পণ্য বা সেবা কিনতে হবে।
‘নগদ’ ঘোষিত অনলাইন শপিং ফেস্টিভালে এ ছাড়া নির্ধারিত ১৬টি অনলাইন শপ হল – শাদমার্ট, ঘর বাজার, ডায়বেটিস স্টোর লিমিটেড, আরএম অনলাইনবিডি, মেডিস্টোর বিডি, ফ্রাগরেন্স বিডি, ফার্নিচারবাড়ি, বহু বাংলাদেশ লিমিটেড, বিডি অনলাইনমার্ট, বাংলার গোঞ্জি, হোসেন এন্টারপ্রাইজ, লুক্সোটিক্স, লাবুফ্লুটস, ক্যাজুয়াল পোলো বিডি, মাদার কেয়ার বিডি, এবং বাজার-৭১। এসব অনলাইন শপে গ্রাহকরা ১০ তাদেরও কেনাকাটার ওপর ১০ শতাংশ করে ডিসকাউন্ট পাবেন।
নির্ধারিত সময়ে একটি ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে একজন গ্রাহক ১০ শতাংশ বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।অফারটি উপভোগ করতে ‘নগদ’-এর ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শর্তাবলী মেনে কেনাকাটা করতে হবে। ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি থেকে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে এই ডিসকাউন্ট অফারটি প্রযোজ্য নয়। এ ছাড়া একজন গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫