নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন উৎসবে আনন্দে বিশেষ করে ঈদ উপলক্ষে দেশের জনপ্রিয় ব্র্যান্ড মোজো থাকে একেবারেই আলাদা। মোজোর ক্যাম্পেইন মানেই আনলিমিটেড ফান অ্যান্ড মাস্তি। মোজোর প্রতিটি ক্যাম্পেইনই হয় টক অব দ্যা কান্ট্রি।
এবারও আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে শুরু হয়ে গেল “Mojo হাট To Home, মাস্তি Is On” ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটি মূলত একটি গেমিং কনটেস্ট, যা mojohaattohome.com মাইক্রোসাইটটিতে রয়েছে। মোজো আয়োজিত এই মজার কনটেস্টটিতে অংশ নিতে পারবে সবাই। ১২ জুলাই ২০২১ থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইনটি চলবে ২০ জুলাই ২০২১ পর্যন্ত।
এই গেমিং কনটেস্টের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১০ জন বিজয়ী পাবে মোজোর পক্ষ থেকে স্মার্ট ওয়াচ।আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়! এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল আজহা উপলক্ষে ডিজিটাল মাধ্যমে “Mojo হাট To Home, মাস্তি Is On” ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতই এই ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি।প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখতে হবে f/mojomasti পেইজে।
বিডি প্রেসরিলিস / ১১ জুলাই ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫