Follow us

নিউজ

বেভারেজ কুলার নিতে ওয়ালটনের সঙ্গে কোকা কোলার চুক্তি

মে ১০th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: ওয়ালটনের কাছ থেকে বিপুল সংখ্যক বেভারেজ কুলার নিচ্ছে বহুজাতিক কোম্পানি কোকা কোলা। কোকা-কোলার নিজস্ব বোতল প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। পণ্যের উচ্চমান নিশ্চিত হওয়ার পর কোকা কোলা ওয়ালটনের কাছ থেকে বেভারেজ কুলার নিচ্ছে। সম্প্রতি ওয়ালটন করপোরেট অফিসে এই […]

অলিটালিয়া হেলদি কিচেন কনটেস্ট সিজন ১ এর বিজয়ী শেফ মামুন ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছেন

মে ৯th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: গত ৮ ই মে ২০১৯ অলিটালিয়া হেলদি কিচেন কনটেস্ট সিজন ১ এর বিজয়ী কুক জনাব মামুন ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দুই সপ্তাহ ইউরোপ ভ্রমণের সময় সে অলিটালিয়ার হেড অফিস পরিদর্শন করবে এবং গ্রূমিং সেশনে অংশগ্রহণ করবে। ফেয়ার গ্রূপের সম্মানিত পরামর্শক জনাব মেজর জেনারেল হামিদ আর চৌধুরী আরসিডিএস, পিএসসি (অবসর); হেড অফ […]

নারীদের জন্য চালু হলো স্কুটি সেবা ‘পথের সাথী’

মে ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: নারী জাগরণ নারী জীবনের গতি বাড়াতে বাজারে এলো পথের সাথী নামে একটি সেবা কার্যক্রম। ৪ মে সকালে ঢাকার লেডিস ক্লাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি বলেন, আমরা […]

সেরা আন্তর্জাতিক উদ্ভাবনী পুরস্কার পেল একশপ

মে ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রদর্শনী আইটিইএক্সে অংশগ্রহণকৃত ১৩২৭ উদ্ভাবনের মধ্যে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন থেকে গৃহীত উদ্যোগ একশপ ২১টি দেশের মধ্যে সর্বোচ্চ সম্মানিত পুরষ্কার ‘সেরা আন্তর্জাতিক উদ্ভাবনী পুরস্কার’ ও স্বর্ণপদক পেয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়েও বি ইন, শিক্ষামন্ত্রী ডা. মাজলি মালিক এবং বিভিন্ন দেশের ইনোভেশন সোসাইটির সভাপতিগণ […]

দেশে রবির ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন চালু

মে ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান মাসে গ্রাহকেরা যাতে সহজেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন এ জন্য একটি উদ্ভাবনী ডিজিটাল সেবা এনেছে রবি। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো ডিজিটাল উপায়ে যাকাত ও সদকা প্রদান করতে পারবেন রবির গ্রাহকরা। জনপ্রিয় সমন্বিত ইসলামিক লাইফস্টাইল অ্যাপ নূর ব্যবহার করে গ্রাহকরা নির্ভরযোগ্য কয়েকটি দাতব্য সংস্থায় এ অনুদান প্রদান করতে পারবেন। […]

তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের নিয়ে ক্লাউড কম্পিউটিং কমর্শালা অনুষ্ঠিত

মে ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: ক্লাউড কম্পিউটিংয়ের অজানা জগৎ সম্পর্কে জানলেন দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকরা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘দ্যা ফিউচার অব ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সদস্যরা অংশ নেন। যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে আইসিটি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং প্লেক্সাস […]

একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা

মে ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর ও রবির মূল কোম্পানি আজিয়াটা একীভূত হতে আলোচনা শুরু করেছে। খবর ইয়াহু ফাইন্যান্সের। ওই খবরে বলা হয়, একীভূত হলে টেলিনরের হাতে থাকবে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার। আজিয়াটার দখলে থাকবে ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার। একীভূত এই চুক্তি সম্পন্ন হবে এই বছরের তৃতীয় প্রান্তিকে। কোম্পানি দুটি একীভূত হলে […]

বুয়েট রোবোটিক্স ল্যাবের উদ্বোধন

মে ৬th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) উদ্বোধন করা হলো রোবোটিক্স ল্যাব। সমবার ৬ মে, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এই ল্যাবের উদ্বোধন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘বুয়েট রোবোটিক্স সেন্টার’ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এ ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। […]