Follow us

নিউজ

পদ্মা ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির চুক্তি

জুলাই ১৬th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: পদ্মা ব্যাংক লিমিটেডের সঙ্গে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মধ্যে একটি অর্থ প্রেরণ চুক্তি সই হয়েছে। ফলে এখন থেকে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে বিদেশ থেকে পাঠানো প্রবাসীদের অর্থ পদ্মা ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সরাসরি উঠানো যাবে, দ্রুত ও নিরাপদে। দেশব্যাপী ৫৭টি শাখার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে চতুর্থ প্রজন্মের […]

সড়ক নিরাপত্তায় গুরুত্বারোপ করতে উবারের হেলমেট বিতরণ

জুলাই ১৬th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত পরিবহন কোম্পানি উবার সড়ক নিরাপত্তার উপর পুনরায় গুরুত্বারোপ করতে আজ সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে তাদের উবারমোটো চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেছে। বর্তমানে সড়ক নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং পরিবহণ ব্যবস্থাতে একটি দায়িত্বশীল কোম্পানি হিসাবে উবার তার সকল স্টেকহোল্ডার ও সমাজের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি […]

ইয়ামাহা ‘এমটি ফিফটিন’র প্রথম ডেলিভারি উদযাপন

জুলাই ১৫th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: মোটরসাইকেল জগতের অন্যতম ব্র্যান্ড ইয়ামাহার নতুন মডেলের নেকেড বাইক ‘এমটি ফিফটিন’ বাজারে এনেছে এসিআই মোটরস মাস্টার অফ টর্ক নামে পরিচিত। তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাইকটির প্রথম ডেলিভারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। গত ১৩ জুলাই এসিআই মোটরসের অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট- ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের […]

‘বাংলার মেলার’ বর্ষার মূল্যছাড়

জুলাই ১৫th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: ফ্যাশন হাউস ‘বাংলার মেলা’ এই বর্ষায় সকল পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির সকল পণ্যেই পাওয়া যাবে এই ছাড়। বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক একেএম গোলাম মাওলা জানান, সারা বছরের রেগুলার কেনাকাটার পাশাপাশি বাড়তি সুবিধা চান ক্রেতারা। তাদের চাহিদা পূরণ করতেই বর্ষাকালীন ছাড় ঘোষণা করছে বাংলার মেলা। দেশিদশসহ দেশের সকল শোরুমে […]

কর্পোরেট কার-পুল সেবা নিয়ে এলো ইজিয়ার

জুলাই ১৫th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: ইজিয়ার টেকনোলজিস লিমিটেড দেশের প্রথম আন্তঃজেলা রাইডশেয়ারিং সেবাদাতা ও অ্যাপের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান নিয়ে এসেছে কর্পোরেট কার-পুল সার্ভিস। ইজিয়ারের এই কর্পোরেট কার-পুল সেবার অধীনে যে কোনো প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের জন্য গাড়ি ভাড়া নেয়ার সুবিধা উপভোগ করতে পারবে। মাসভিত্তিক, পিক অ্যান্ড ড্রপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, দৈনিক ভিত্তিকসহ বিভিন্ন কর্পোরেট […]

হুয়াওয়ের সঙ্গে ফের ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন কোম্পানি

জুলাই ১৫th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: হুয়াওয়ের সঙ্গে ফের ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন কোম্পানি পুনরায় চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আগামী ২-৪ সপ্তাহের মধ্যে ব্যবসার অনুমোদন পাচ্ছে হুয়াওয়ে। গত মে মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারপর প্রায় […]

বাংলাদেশে অফিস চালু করতে রাজি ফেসবুক

জুলাই ১৫th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: রাজস্ব পরিশোধের পাশাপাশি শিগগিরই বাংলাদেশে অফিস চালু করতে রাজি হয়েছে ফেসবুক। এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন ভ্যাট আইন কার্যকরের পর ফেসবুক, গুগল, ইউটিউবের কাছ থেকে রাজস্ব আদায়ে মাঠে নেমেছে সরকার। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে এনবিআর। বেসিসের হিসাব বলছে, এটা করতে পারলে ডিজিটাল […]

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ক্রিয়েটিভ আইটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৪th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট গত এগারো বছর ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণ ও সেবা দিয়ে ডিজিটাল শিক্ষায় অসামান্য অবদান রেখে যাচ্ছে। সেই প্রচেষ্টা ও সফলতার ধারাবাহিকতায় আজ ১৪ই জুলাই ক্রিয়েটিভ আইটি প্রাঙ্গণে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হল। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ক্রিয়েটিভ আইটি […]