Follow us

নিউজ

সাইবার নিরাপত্তায় ঢাবিতে সিআইডির প্রশিক্ষণ

জুলাই ২৮th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: অনলাইনে নিরাপদ থাকার কৌশল জানাতে পাঁচদিন ব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) যৌথ উদ্যোগে রোকেয়া হল মিলনায়তনে শনিবার থেকে এ কর্মশালা শুরু হয়।সাইবার সিকিউরিটি ফর ওমেন এমপাওয়ারমেন্ট নামের এই কর্মশালার উদ্বোধন করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার […]

অর্ধযুগে ৪ হাজার টাওয়ার স্থাপন ইডটকোর

জুলাই ২৮th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: দেশে গত ৬ বছরে চার হাজার টাওয়ার স্থাপনের কথা জানিয়েছে মোবাইল টাওয়ার সেবাদাতা কোম্পানি ইডটকো। এ বিষয়ে ইডটকো বিডির কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী জানান, অবকাঠামো সেবা ভাগ করে নেওয়ার মাধ্যমে তারা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ভারি ইকুইপমেন্ট ব্যবহারের মতো বিষয়গুলো দূর করে দিতে পেরেছেন। পরবর্তী প্রজন্মের শেয়ারিং প্রযুক্তির মাধ্যমে ফাইভজির চাহিদা পূরণের […]

প্রোগ্রামিং ভাষা কটলিনে আগ্রহী তরুণ ডেভেলপাররা

জুলাই ২৮th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: নতুন প্রোগ্রামিং ভাষা হিসেবে এখন অনেকটাই পরিচিতি পেয়েছে কটলিন। বিশেষ করে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের কাছে এখন জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাটি। কটলিন নিয়ে ধারাবাহিক আয়োজনের আবারও অনুষ্ঠিত হয়েছে ‘কটলিন/এভরিহোয়ার’ মিটআপ। মিটআপটি অনুষ্ঠিত হয়েছে জেটব্রেইনস এবং গুগলের আন্তর্জাতিক ইভেন্টের অংশ হিসেবে। যা দেশে আয়োজন করেছে ‘বাংলাদেশ কটলিন ইউজার গ্রুপ।’রাজধানীর ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে গতকাল […]

টিম অলিকের পাশে পলক

জুলাই ২৮th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বিশ্ব চ্যাম্পিয়ন টিম অলিককে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।দু’দফায় ভিসা না হওয়ায় এবার নাসার সম্বর্ধনা অনুষ্ঠানে যেতে পারেনি দলটি। এ অবস্থায় পলক দলটিকে নিজের সঙ্গে সাক্ষাতে আমন্ত্রণ জানান এবং অনুপ্রেরণা দেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত ওই সাক্ষাতে পলক অলিক টিমের […]

ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী নতুন ৩ মডেলের ওয়াশিং মেশিন

জুলাই ২৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: নতুন ৩ মডেলের অটোমেটিক বা স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন বাজারে ছাড়ল দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ৬, ৭ এবং ৯ কেজি ধারণক্ষমতার ওই ওয়াশিং মেশিনগুলো ফ্রন্ট লোডিং সুবিধার। এ ট্রিপল প্লাস এনার্জি এফিশিয়েন্সিযুক্ত মেশিনগুলো পরিবেশবান্ধব এবং ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী। শনিবার (২৭ জুলাই, ২০১৯) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে নতুন ওয়াশিং মেশিনগুলো উন্মোচন করা হয়। […]

থাই এয়ারের ‘টপ এজেন্ট’ হলো হালট্রিপ

জুলাই ২৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ‘টপ এজেন্ট’ হয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে থাই এয়ারের টিকিট সবচেয়ে বিক্রির জন্য এই স্বীকৃতি পেয়েছে হালট্রিপ। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন থাই এয়ার বাংলাদেশের জেনারেল ম্যানেজার কারুন সিরারোজানাকুল। এ […]

সিলেট হাইটেক পার্কে দেশি-বিদেশী বিনিয়োগ আহ্বান পলকের

জুলাই ২৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলেটে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে দেশি বিদেশীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, সিলেটে ১৬২ একর জায়গাজুড়ে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আগামী ১০ বছরে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। এই কর্মসংস্থান তৈরিতে দেশী-বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। সেজন্য স্থানীয় ও বিদেশীদের হাইটেক পার্কে বিনিয়োগ আহ্বান […]

পিরোজপুরে হলো ‘আমার গ্রাম আমার শহর’ কর্মশালা

জুলাই ২৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মশালা।বৃহস্পতিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তনে পত্তাশী ইউনিয়নের কৃষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ১৪৪ নাগরিক অংশ নেন কর্মশালায়।মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং এটুআই কর্মশালাটির আয়োজন করে। ‘আমার গ্রাম আমার শহর’ কর্মশালায় গ্রামে সবধরনের সেবা পৌঁছে দেবার বিষয়ে প্রতিজ্ঞা করেছে সরকার। […]