Follow us

নিউজ

দারাজের পঞ্চম বর্ষপূর্তির ক্যাম্পেইন উদ্বোধন

সেপ্টেম্বর ৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশর (daraz.com.bd) ৫ম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক।দারাজের প্রধান কার্যালয়ে কর্মরত ৩৫০ জনের উপস্থিতিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় কেককাটার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন তিনি। দারাজের […]

মোবাইল অ্যাপ আনছে জাহাজী

সেপ্টেম্বর ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজী এবার মোবাইল অ্যাপ আনছে।দেশের জলপথে পণ্য পরিবহণের জন্য লাইটার জাহাজ ভাড়া করা, তার অবস্থান জানা এবং বিভিন্ন ভাসমান জলযানে থাকা পণ্য কেনা অনলাইন সেবাদাতা প্রথম প্রতিষ্ঠান জাহাজী। অ্যাপটি বেশি কিছুদিন থেকেই পরীক্ষামূলক চালানোর পর এবার আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হতে যাচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের নেওয়া উদ্যোগের বিষয়ে […]

এআই নির্ভর উদ্যোগ সিগমাইন্ড

সেপ্টেম্বর ৭th, ২০১৯ by

নিজস্ব প্রতিবেদক :: সময় এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে জীবন সহজ করার। সেই লক্ষ্যে কাজ করছে এআই ভিত্তিক উদ্যোগ সিগমাইন্ড। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন মিলন। বর্তমান সময়ে যে কয়েকটি প্রযুক্তি বিভিন্ন কাজে বেশি ব্যবহার হচ্ছে তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে উদ্যোক্তা হয়েছেন তানভীর তাবাসসুম অভি। যেভাবে শুরু সিগমাইন্ড নামের উদ্যোগটির […]

‌‘বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ফোরাম’ এর ১ম বর্ষপূর্তি

সেপ্টেম্বর ৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: পুষ্টি সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ‘বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ফোরাম’ এর এক বছর পূর্ণ হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ফোরামের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‌এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুষ্টিবিদ তামান্না চৌধুরীর (ফোরামের সহযোগী সাধারণ সম্পাদক) স্বাগত বক্তব্যের পর প্রেসিডেন্ট জি. এম কামরুল […]

ক্লিয়ার মেন অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপে টেকনো

সেপ্টেম্বর ৭th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: ফুটবলের উচ্ছ্বাস সবার মধ্যে ছড়িয়ে দিতে গত বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’। সারাদেশের ২৭২টির বেশি স্কুলের অংশগ্রহণে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আসর। এতে পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর স্পন্সর থাকছে স্মার্টফোন ব্রান্ড টেকনো ।সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক […]

স্যামসাং’র কোডিং কনটেস্ট অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৬th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: স্যামসাং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশে (এসআরবিডি) সফলভাবে দ্বিতীয় সিজনের কোডিং কনটেস্ট সম্পন্ন করেছে। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোডিং সম্পর্কিত দক্ষতা ও জ্ঞান বিকশিত করা এবং শিক্ষা ও প্রাযুক্তিক পেশাদারিত্বের সমন্বয় ঘটানো। রাজধানী ঢাকায় অবস্থিত এসআরবিডি কার্যালয়ে কোডিং প্রতিযোগিতাটি গত ২১ জুন শুরু হয়ে শেষ হয়েছে গত ৩১ […]

শুরু হলো জামদানি উৎসব

সেপ্টেম্বর ৬th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: জামদানি শাড়ির ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির। সোনালি যুগের এই অতীত বিনির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘ ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব। জামদানি উৎসব প্রদর্শনী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন […]

পর্দা উঠলো দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের

সেপ্টেম্বর ৬th, ২০১৯ by

  নিজস্ব প্রতিবেদক :: দ্বিতীয়বারের মতো দেশে শুরু হয়েছে রোবট অলিম্পিয়াড। দুই দিনব্যাপী ওই আয়োজনের পর্দা উঠেছে শুক্রবার।২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে অলিম্পিয়াডের জাতীয় পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আমাদের শিশু-কিশোররা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। রোবট অলিম্পিয়াডে অংশ […]