নিজস্ব প্রতিবেদক :: তরুণদের জন্য আয়োজিত উদ্ভাবনী ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্সে বিজয়ী হয়েছে তিন দল।বিজয়ী দলগুলো হলো- সিলভার লাইনিং, টিম লাস্ট মিনিট ও টিম থ্রি অ্যান্ড অ্যা হাফ মেন।
সিলভার লাইনিং তাৎক্ষণিকভাবে যানবাহনের সার্বিক অবস্থা মনিটর করতে পারে এমন ধারণা উপস্থাপন করে। টিম লাস্ট মিনিট সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও টিম থ্রি অ্যান্ড অ্যা হাফ মেন দল দুইটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য যাচাই ব্যবস্থার উপর তাদের ডিজিটাল পরিকল্পনা উপস্থাপন করে বিজয়ী হয়।
এবারের আয়োজনটি ছিল বাংলালিংকের তৃতীয়। চূড়ান্ত বাছাইয়ে পাঁচ দল অংশ নিলে সেখান থেকে এই তিন দল বিজয়ী হয়।বিজয়ী দল পাবে অ্যামস্টার্ডামে অবস্থিত বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান কার্যালয় পরিদর্শন ও বাংলালিংকের ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে’ যোগ দেবার সুযোগ।
এছাড়া সেরা ৫ দলের প্রত্যেক সদস্য বাংলালিংকের ‘অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম(এআইপি)’-এ সরাসরি যোগদান করার পাশাপাশি ‘লার্ন ফ্রম স্ট্রার্টআপস’ ও ‘ক্যাম্পাস টু কর্পোরেট প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করতে পারবে।গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এছাড়া বাংলালিংকের অ্যাক্টিং সিইও ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা।
বিডি প্রেসরিলিস / ০৩ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫