নিজস্ব প্রতিবেদক :: পরিবার, বন্ধু-বান্ধবসহ আড্ডা দিতে দিতে খাওয়া গ্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গ্রিসের স্বতন্ত্র রন্ধনশৈলী এবং রসনা সংস্কৃতির সাথে ঢাকাবাসীর মেলবন্ধন ঘটাতে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ‘গ্রিক ফুড ফেস্টিভ্যাল।’ অক্টোবরের ২৮ তারিখ শুরু হওয়া উৎসবটি চলবে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত।
বুফের আয়োজনে ঢাকাবাসীদের গ্রিক স্বাদের সাথে পরিচয় করাতে এথেন্সের বিখ্যাত গ্র্যান্ডে ব্রিটানিয়া হোটেলের জুনিয়র সু-শেফ আলেকজান্দ্রোস মার্কিজিয়ানিস এখন ঢাকায় অবস্থান করছেন।
গ্রিসের সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়েই লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে এই উৎসবের। গ্রিক সালাদ, অক্টোপাস ফ্রিটার, গ্রিক জাইরোস এবং গার্লিক পিউরের সাথে ভাজা কড মাছসহ নানাপদের গ্রিক এবং ভু-মধ্যসাগরীয় অনন্য স্বাদের খাবার পাওয়া যাবে উৎসবে। পরিবেশন করা হবে দেশটির অন্যতম প্রধান এবং জনপ্রিয় খাবার মুসাকা। এছাড়াও অতিথিরা মধু এবং দারুচিনি দিয়ে তৈরি অনন্য স্বাদের লুকোমেডসের সাথে টেবিলে পাবেন বিখ্যাত জাজিকি সস।
উৎসব উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্রাভিয়েল বলেন, ‘ইতিহাস এবং ঐতিহ্য বিচারে পৃথিবীতে অনন্য এক দেশ গ্রিস। গ্রিক খাবারও পৃথিবীর অন্যতম সেরা। তাই ঢাকাবাসীদেরকেও আমরা সেই স্বাদ এবং সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে চাই।’
উৎসবে জনপ্রতি খাবারের খরচ পড়বে ৩ হাজার ৯০০++ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ এবং বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে।
এই ফুড ফেস্টিভ্যালের এয়ারলাইন পার্টনার হিসেবে আছে এমিরেটস।
বিডি প্রেসরিলিস / ০১ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫