নিজস্ব প্রতিবেদক :: স্বাস্থ্যসচেতন মানুষের ফিটনেস ট্র্যাকিংয়ে দিনদিন পরিধানযোগ্য স্মার্ট অ্যাকসেসরিজ জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বনন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্বাস্থ্যসচেতনদের কথা মাথায় রেখে নির্ভুলভাবে ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকসেসরিজ নিয়ে এসেছে দেশের বাজারে। সব বয়সীদের জন্য ফ্যাশনেবল এসব অ্যাকসেসরিজের মাধ্যমে শারীরিক অনুশীলন, হার্টরেটসহ অনেক কিছুই মনিটরিং করা যায়। চলুন হুয়াওয়ের এমন কিছু স্মার্ট অ্যাকসেসরিজের সাথে পরিচিত হওয়া যাক।হেলথ মনিটরিং: নিয়মিত শারীরিক অনুশীলন, হাঁটা, ক্যালরি ক্ষয়সহ ফিটনেস সম্পর্কিত বিভিন্ন খবরাখবর দেবে হুয়াওয়ের স্মার্ট অ্যাকসেসরিজগুলো।ফ্যাশনেবল হওয়ায় তরুণদের কাছে দারুণ জনপ্রিয় এসব পরিধানযোগ্য পণ্যগুলো:
হুয়াওয়ে ওয়াচ জিটি: শারীরিক অনুশীলন ও হার্টরেট মনিটরিংসহ একবার চার্জ দিয়ে ওয়াচ জিটি দুই সপ্তাহ পর্যন্ত স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। এতে থাকবে মেসেজ, কল, ওয়েদার ও অ্যালার্ম রিমাইন্ডার। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে ট্রুসিন ৩.০ হার্টরেট মনিটরিং প্রযুক্তি। এর উদ্ভাবনী সেন্সরের কারণে সঠিক ও যথার্থ হার্টরেট পরিমাপ করা যাবে। এতে রয়েছে আউটডোর ও ইনডোর স্পোর্টস মুড। ফলে হাঁটাসহ অনুশীলন সংক্রান্ত অনেক কিছুর পরিমাপ ভালোভাবে করা যাবে। বিশেষ প্রযুক্তি ব্যবহারের ফলে নিঁখুতভাবে জানা যাবে ঘুমানোর বিভিন্ন মাত্রার বিবরণ। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়।
হুয়াওয়ে টকব্যান্ড বি থ্রি লাইট: যারা নিয়মিত শারীরিক কসরত ও অনুশীলন করেন, তাদের জন্য হুয়াওয়ে টকব্যান্ড বি থ্রি লাইট খুবই প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হতে পারে। ফ্যাশনেবল এ টকব্যান্ড দিয়ে শারীরিক অনুশীলনের পাশাপাশি কথা বলা, গানশোনাসহ যে কোন মেসেজ নটিফিকেশন জানা যাবে। এছাড়া ব্যবহারকারীর সকল অ্যাকটিভিটির ট্র্যাকিং রেকর্ডও জানিয়ে দেবে এ ব্যান্ড। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৬,৪৯৯ টাকায়।
হুয়াওয়ে ব্যান্ড বি থ্রি ই: ফিট থাকার জন্য দৌড়ানো খুবই ভালো ব্যায়াম। এক্ষেত্রে হুয়াওয়ে ব্যান্ড বি থ্রি ই খুবই উপযুক্ত একটি অ্যাকসেসরিজ। এর মাধ্যমে দৌড়ানোর, হাঁটা ও ঘুমানোর সঠিক তথ্য পাওয়া যাবে। দৌড়ানোর ক্ষেত্রে এ ব্যান্ডটি দিয়ে সাত ধরণের মনিটরিং এবং বিশ্লেষণ করা যায়। এটি জুতার সাথে সংযুক্ত করেও বিভিন্ন ট্র্যাকিং রেকর্ড করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ১,৮৫০ টাকায়।
ব্যায়ামের অনুষঙ্গ তারহীন হেডফোন: খেলাধুলা ও ব্যায়ামের সময় তারহীন হেডফোন খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনে প্রশান্তির জন্য অনেকে মিউজিক শুনতে ভালোবাসেন। কেউবা একইসাথে হেডফোনের মাধ্যমে জরুরি কল রিসিভ করতে চান। তাদের জন্য হুয়াওয়ের তারবিহীন হেডফোনগুলো বিশেষ সুবিধাসহ তৈরি করা হয়েছে।
হুয়াওয়ে ফ্রি বাডস (সিএমএইচ১): নিঁখুত এবং উন্নতমানের শব্দ শোনার জন্য অন্যতম এক গ্যাজেটস হুয়াওয়ে ফ্রি বাডস। যুতসই অ্যাকসেসরিজটি খুবই সফট ও শ্রবণের জন্য খুবই শ্রুতিমধুর।বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৬,৯৯৯ টাকায়।হুয়াওয়ে ফ্রিলেস (সিএম৭০ সি): হুয়াওয়ের এ অ্যাকসেসরিজটি অনুশীলনের সময় ফোনের সাথে যুক্ত করে স্বাচ্ছন্দ্যে মিউজিক উপভোগ করা যাবে। এতে হাই-পেয়ার টেকনোলজি ব্যবহার করায় কোন নির্দিষ্ট ডিভাইসে একবার সংযুক্ত করে পেয়ার করা যাবে এবং টাইপ সি সমর্থিত ফোন থেকে চার্জ করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ৪,৯৯০ টাকায়।
হুয়াওয়ে স্পোর্টস হেডফোন (এএম৬১): যারা নিয়মিত খেলাধুলা ও অনুশীলন করেন, তাদের জন্য বিশেষভাবে এ অ্যাকসেসরিজটি তৈরি করেছে হুয়াওয়ে। খেলাধুলার জন্য বিশেষ উপযোগী করে তৈরি এ অ্যাকসেসরিজটি পানি, তেল ও ঘামরোধক। ব্লুটুথ দিয়ে ফোনের সাথে এটি সংযুক্ত করা যাবে। ফোনকল ও গান শোনার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। বাংলাদেশের বাজারে এটি পাওয়া যাচ্ছে ২,২৯৯ টাকায়।এসব গ্যাজেট ছাড়াও হুয়াওয়ের পোর্টেবল ব্লু-টুথ স্পিকার, ওয়্যারলেস চার্জার, মিনি স্পিকার, পাওয়ার ব্যাংক, ভিআর ক্যামেরা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা প্রভৃতি দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫