নিজস্ব প্রতিবেদক :: এ প্রজন্মের অন্যতম কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য গান লেখেন তিনি।সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলি নিয়ে গান লিখেছেন খালিদ। ‘দেওয়ালি, দীপাবলি’ শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন মাহবুবুল এ খালিদ। আর কণ্ঠে ধারণ করেছেন নন্দিতা।
দীপাবলির ঠিক একদিন আগে শনিবার গানটি মাহবুবুল এ খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ মুক্তি দেয়া হয়েছে। মিউজিক ট্র্যাকের পাশাপাশি সেখানে শ্রোতাদের জন্য গানটির রিংটোনও রয়েছে।
এ প্রসঙ্গে মাহবুবুল এ খালিদ বলেন, রাবণকে বধ করে শ্রীরামচন্দ্রের ঘরে ফেরা উপলক্ষে এ উৎসবের সূচনা হয়েছিল। এই দিন হিন্দুরা ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়ন ও লক্ষ্মীর আগমনের প্রতীক। ‘দেওয়ালি, দীপাবলি’ গানটির মাধ্যমে এ উৎসবের মাহাত্ম তুলে ধরা হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।
উল্লেখ্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবসহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়ে মাহবুবুল এ খালিদ গান লিখে আসছেন। তার গানে রয়েছে শান্তি-সম্প্রীতির বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা তার গান ব্যাপক প্রশংসিত হয়েছে।
বিডি প্রেসরিলিস / ২৭ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫