Follow us

প্রিমিয়ার ব্যাংকের ২০ বছর উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ বছর উদযাপন করেছে প্রিমিয়ার ব্যাংক ।শনিবার দুপুরে রাজধানীর বনানীতে ইকবাল সেন্টারে ব্যাংকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এইচ বি এম ইকবাল।তিনি বলেন, সমৃদ্ধিময় ২০ বছরের এই পথচলায় প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি মানুষের আস্থাও অর্জন করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সংসদ সদস্য সালাম মুর্শেদী, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই একটি বড় কেক কাটা হয়।

এরপর ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল বলেন, “শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে সবার সাহায্য ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।”ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম বলেন, সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে। বর্তমানে আমাদের ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ নেমে এসেছে ৫ শতাংশের নিচে। এ ছাড়া অন্যান্য সূচকেও গত কয়েক বছরে ব্যাংকটি বেশ উন্নতি করেছে।

“গত এক বছরের ব্যবধানে আমাদের ব্যাংকের আমানতে ২২ শতাংশ, মুনাফায় ১৫ শতাংশের বেশি, রেমিট্যান্স আহরণে ৫৪ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। আশা করছি, আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংকটি সব ধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে।”

ব্যাংকটির উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রায় প্রিমিয়ার ব্যাংক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

বিডি প্রেসরিলিস / ২৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫