নিজস্ব প্রতিবেদক :: দেশে তথ্যপ্রযুক্তি কনসাল্টিং ও সফটওয়্যার সল্যুউশনস সেবাদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশন মাইক্রোসফট বাংলাদেশের ‘মডার্ন লাইসেন্সিং সল্যুউশন পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে।বেশি সংখ্যায় এন্টারপ্রাইজে মাইক্রোসফটের মর্ডান ওয়ার্কপ্লেস সল্যুউশন সেবা সফলভাবে বাস্তবায়ন করার জন্য ইজেনারেশনকে এই পুরস্কার দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট আয়োজিত ‘ইন্সপায়ার বাংলাদেশ-পার্টনার অ্যাওয়ার্ডস নাইট’ শীর্ষক অনুষ্ঠানে ইজেনারেশনের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম এবং হেড অব অপারেশন্স এমরান আবদুল্লাহর হাতে পুরস্কারটি তুলে দেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ ও মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী।
ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, চতুর্থ শিল্পযুগে প্রযুক্তি জীবনযাত্রা এবং কাজের ধরণকে মৌলিকভাবে পাল্টে দিচ্ছে। শেষ পর্যন্ত কীভাবে ব্যবসায় প্রবৃদ্ধি এবং উদ্ভাবন হবে সেটি নির্ধারণ করে দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাহকরা ইজেনারেশনের সঙ্গে দ্রুত ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং ডিজিটাল-ফাস্ট মডেলকে অগ্রাধিকার দিচ্ছে।মাইক্রোসফটের সাথে যৌথভাবে ইজেনারেশন ডিজিটাল-ফাস্ট ব্যবসায়ের জন্য গ্রাহক সম্পৃক্ততা, কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, অপারেশন অপটিমাইজেশন এবং পণ্যের রূপান্তরে বিস্তরভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রেসরিলিস / ১৯ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫