নিজস্ব প্রতিবেদক :: গ্রীষ্মের দাবদাহকে কাটিয়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে। সন্ধ্যা কিংবা ভোরের হিমেল বাতাস যেন শীতের আগমনীর কথাই মনে করিয়ে দিচ্ছে। ঋতুর এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে পোশাকেও। শরতের এ আবহাওয়ায় পরার উপযোগী বিশেষ ফ্লানেল কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন হাউজ ‘গ্রামীণ ইউনিক্লো।’
ফ্লানেল বিশেষ এক ধরনের আরামদায়ক কাপড়, যা শরতের হালকা ঠাণ্ডা আবহাওয়া এবং শীতে পরিধানের জন্য বেশ পরিচিত। বিশেষ এই কাপড়ে তৈরি ফ্লানেল শার্ট স্টাইল এবং ফ্যাশনের জন্য নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। টি শার্টের উপরে কিংবা সোয়েটার, ভেস্ট বা জ্যাকেটের নিচে পরতে পারেন ফ্লানেল শার্ট।
ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও থাকছে ফ্লানেল পোশাকের বিশেষ কালেকশন। ফ্লানেল কালেকশনে ছেলে ও মেয়েদের শার্ট ৯৯০ টাকায় এবং মেয়েদের টিউনিক ১ হাজার ১৯০ টাকায় পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস / ১৭ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫