Follow us

ডোমেইন বিজনেস নিয়ে ড্যাবের মিটআপ

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ড্যাব মিটআপ। ডোমেইন অ্যাকশন বাংলাদেশ (ড্যাব) নামের ফেসবুক গ্রুপ এই মিটআপের আয়োজন করেছে। ১৯ অক্টোবর শনিবার রাজধানী ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ১৫ তলায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

আয়োজকরা জানান, যারা ডোমেইন বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী, ড্যাব মিটআপ হতে পারে তাদের জন্য সময়উপযোগী সিদ্ধান্ত। কিভাবে ডোমেইন অ্যাকশন শুরু করা যায় এবং কিভাবে ডোমেইন আফটার মার্কেটে বিক্রি করা যায় এসব জানা যাবে মিটেপে। এ ছাড়াও ডোমেইন বিজনেস সম্পর্কে নানা রকম তথ্য আর সফলদের সফল হওয়ার পেছনে রহস্য জানাবেন অনেকে। আড্ডা, আলোচনা, কুইজ এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও থাকবে মিটআপের আয়োজনে।

ড্যাবের মিটআপের সহযোগিতায় রয়েছে গোয়ালা, খাস ফুড, এসএ ওয়েব সার্ভিস, কেক ডটকম ডটবিডি, আইসিকিউর, দেশি মার্ট, কমফোর্ট ট্রাভেল বিডি, ল্যাভেলাক্স। স্পন্সর হিসেবে রয়েছে হোস্টমাইট, এক্সনহোস্ট, জিয়নবিডি, এনআর হোস্টিং, মনস্টার ক্লাউ, প্রাইম আইটি লিমিটেড। কফি পার্টনার হিসেবে আছেন কফিওয়ালা। পিআর পার্টনার টিমপিআর।এ ছাড়া মিটআপ পরিচালনা করবেন ড্যাব ফেসবুক পেজের অ্যাডমিন স্বাধীন খান, রানা এ. আহাদ এবং মডারেটর তৌহিদুর রহমান আল-বাকী।

বিডি প্রেসরিলিস / ১৫ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫