নিজস্ব প্রতিবেদক :: কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) স্ট্যাটেজিক পার্টনার হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।সোমবার এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, কমনওয়েথভুক্ত দেশগুলোর মধ্য থেকে এবছরই প্রথম এফবিসিসিআই সিডব্লিউইআইসির স্ট্যাটেজিক পার্টনার হয়েছে।
আগামী ১৬ অক্টোবর লন্ডনে সিডব্লিউইআইসির গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভা হবে। সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। সভায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) নতুন স্ট্যাটেজিক পার্টনারদের পরিচিতি দেয়া হবে।
জানা গেছে, গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশে সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা তুলে ধরে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানাবেন। এছাড়াও এ সভায় আগামী ২০২০ সালে রুয়ান্ডাতে অনুষ্ঠেয় কমনওয়েলথ বিজনেস ফোরামের বিষয়েও আলোচনা করা হবে।
প্রসঙ্গত, কমনওয়েলথ সচিবালয় এবং সদস্য দেশগুলোর সরকার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতায় ২০১৪ সালের জুলাই মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্দ্যেশে কমনওয়েলথ অ্যান্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) গঠিত হয়।
বিডি প্রেসরিলিস / ১৫ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫