নিজস্ব প্রতিবেদক :: ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজকে সম্মাননা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ ২০১৬-২০১৭ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে।
জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করায় শাহ্জালাল ব্যাংকের ইউনিগ্লোরিকে অভিনন্দন জানানো হয়।গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়াকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ আহমেদ এবং ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক নাসিম সেকান্দার উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৮ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫