Follow us

ব্যাচতুতো বন্ধুত্বের মিলনমেলায়

আশরাফুল ইসলাম রানা :: ৯৮-২০০০। এ সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করে কেটে গেছে ২১ বছর। এই দীর্ঘসময়ে এসব শিক্ষার্থীদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। তবে গত কয়েক মাসের ব্যবধানে সারা দেশের একে অপরকে চেনা বা অচেনা এই নব্বইয়ের দামাল তরুণেরা ফেসবুকের মাধ্যমে এক হয়ে উদ্যাপন করছেন বন্ধুত্ব। স্রেফ আনন্দই নয়, বাস্তবে সামাজিক নানান দায়িত্বও তারা পালন করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। একসাথে পাস করা তবে ফেসবুকের মাধ্যমে এক হওয়া ব্যাচতুতো এসব বন্ধুত্বের জয়গান নিয়েই এবারের প্রতিবেদন।

প্রাচীন মহাকাব্য ‘ইলিয়াডে’ মাইসিনির রাজা ও গ্রিক বাহিনীর সর্বাধিনায়ক আগামেননের বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন নেলেউসের পুত্র ও পাইলসের রাজা নেস্টর। যিনি ট্রয় যুদ্ধে গ্রিক বীর অ্যাকিলিসের সঙ্গে আগামেননের দ্বন্দ্ব ও ক্রোধ প্রশমনে কার্যকর ভূমিকা পালন করেন প্রকৃত বন্ধুর মতো।

অন্যদিকে টেলেমেকাসের পিতার ভালো বন্ধুর কথা আরেক মহাকাব্য ‘ওদিসি’তে পাওয়া যায়। ট্রয় যুদ্ধ শেষে প্রত্যাবর্তনকালে নিরুদ্দিষ্ট ইথাকার সম্রাট ওদিসিউসের স্ত্রী পেনিলোপি একদল পাণিপ্রার্থীর দ্বারা সর্বদা বিব্রত হওয়ায় সেই অসহনীয় পরিবেশ সহ্য করতে না পেরে পুত্র টেলেমেকাস পিতার সন্ধানে সমুদ্রযাত্রা করে। কিন্তু দেবী অ্যাথিনির কৃপায় সে জানতে পারে, তার মাতার পাণিপ্রার্থীরা তাকে হত্যার চক্রান্ত করেছে। সে লুকিয়ে স্বদেশে ফিরে আসে এবং পিতার বিশ্বস্ত বন্ধু ইউমেউসের ঘরে আশ্রয় নেয়। পরে পিতৃবন্ধুর সহায়তায় তার মাকে ব্রিবতকর পরিস্থিতি থেকে উদ্ধারে সচেষ্ট হয়। অর্থাৎ আদি মহাকাব্য স্মরণ করিয়ে দিচ্ছে, বন্ধু হচ্ছে সুপরামর্শদাতা, আশ্রয়দাতা এবং মঙ্গলকারী।

৯৮-২০০০। এ সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করে কেটে গেছে ২১ বছর। এই দীর্ঘসময়ে এসব শিক্ষার্থীদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। তবে গত কয়েক মাসের ব্যবধানে সারা দেশের একে অপরকে চেনা বা অচেনা এই নব্বইয়ের দামাল তরুণেরা ফেসবুকের মাধ্যমে এক হয়ে উদ্যাপন করছেন বন্ধুত্ব। স্রেফ আনন্দই নয়, বাস্তবে সামাজিক নানান দায়িত্বও তারা পালন করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। একসাথে পাস করা তবে ফেসবুকের মাধ্যমে এক হওয়া ব্যাচতুতো এসব বন্ধুত্বের জয়গান নিয়েই এবারের প্রতিবেদন।

 

অতত্রব বন্ধু, সম্পর্কটাই এমন মধুর। এবার আসি মূল গল্পে। এসএসসি ব্যাচ ৯৮ এর সবাই বেশ সরব হয়ে উঠেন একটি অনলাইন গ্রুপের মাধ্যমে। হঠাৎ করেই বেড়ে যায় নতুন বন্ধুদের সাথে আড্ডা বা মিলনমেলা। ভাবুন, ব্যাপারটা?

আপনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু তাকে চেনেন না। কিন্তু আপনি জানেন সে আপনার বন্ধু। সেই বন্ধুর জন্য ছুটে এসেছেন শত মাইল দূর থেকে- এমনও হয় নাকি বলে যারা অবিশ্বাসের চোখে তাকাচ্ছেন তাদের জন্যই বলছি, এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের শিক্ষার্থীরা গড়ে তুলেছে এমন বন্ধুত্বের মেলবন্ধন। আর সেই বন্ধুত্বের ডাকে সারা দিতেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে একত্র হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। “মুখরিত-৯৮” নামে গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল এসব বন্ধুদেরই মিলনমেলা। যা সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত অবধি চলে। অনুষ্ঠানটি ভলান্টিয়ার সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, নাটক, গান, নাচ, আবৃত্তি ও ব্যান্ড শো’র স্বমন্বয়ে এক ব্যতিক্রমি আলোড়নের সৃষ্টি করে।

১৯৯৮ এবং ২০০০ উক্ত ২ বছরে যারা যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাস করেছিল তাদের একত্রে নিয়ে গঠন মূলক কিছু করার উদ্দ্যেশ্যেই গ্রুপের যাত্রা শুরু করেছিল মো: মুশফিকুল ইসলাম। তিনি যদিও সরকারী চাকুরে তবে বন্ধুদের একত্রিত করার মূল পরিকল্পনা তারই।

বাংলাদেশের মোট ২৪৫টি স্কুলের প্রায় ১ হাজার সাবেক শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশগ্রহন করে। ঢাকার এবং দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন শুধু এই মিলন মেলায় অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য। সবার এতটা স্বতস্ফূর্ত সাড়া পাওয়া যাবে, তা আসলে কেউ ভাবতেই পারেনি। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক বলে সবাই মনে করছেন।

এই গ্রুপ হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহনের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে গ্রুপের উদ্যোক্তাসহ গ্রুপের এডমিনরা স্বপ্ন দেখছেন, এরই ধারাবিহকতায় এই গ্রুপের প্রায় ১ হাজার সদস্যের সমন্বয়ে এই ৩য় আয়োজন। এবারের মতো আয়োজন ডিসেম্বরে চট্টগ্রামে করা হবে। পাশাপাশি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে গুগল এ্যাপ, বেড়ানো এবং খেলাধুলা সংক্রান্ত ইভেন্ট এবং লেখনীর সংকলনের মতো কাজও সামনে করা হবে বলে জানান আয়োজকরা।

গ্রুপের ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/groups/227357071142309/

আলোকচিত্রী: কামরুল হাসান পাভেল।

বিডি প্রেসরিলিস/২৮ সেপ্টেম্বর ২০১৯ইং/ইএন


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫