নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট টু স্টার্টআপের দ্বিতীয় রাউন্ড।দ্বিতীয় রাউন্ডে আরও ২০ স্থানে অনুষ্ঠিত হবে পিচিং রাউন্ড, যেখান থেকে বাছাই করা হবে ৭৫ স্টার্টআপকে।
‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ স্লোগানকে সামনে নিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে শুরু হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ দ্বিতীয় অধ্যায়। বৃহস্পতিবার এই দুই বিশ্ববিদ্যালয়ে পিচ করা শতাধিক স্টার্টআপ থেকে ছয়টিকে বাছাই করা হয়।
শনিবার পিচিং অনুষ্ঠিত হয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।আগামী সোমবার সকালে ওয়ার্কশপ শেষে পিচিং অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে।তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ১৫ সেপ্টেম্বর ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ের উদ্বোধন করেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প বা আইডিয়া প্রকল্প’ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর আওতাধীন দেশের শীর্ষস্থানীয় তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সহযোগিতায় উদ্যোগটি আয়োজন হচ্ছে।
গতবারের মত এবারও শীর্ষ বাছাই ৭৫ স্টার্টআপ নিয়ে আয়োজিত হবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ দ্বিতীয় অধ্যায়ের জাতীয় ক্যাম্প। সেখানে দেড় দিনব্যাপী ওয়ার্কশপ শেষে আইডিয়া প্রকল্পের বাছাই কমিটির কাছে পিচ করবে দলগুলো। সেখান থেকে শীর্ষ ৩০ এবং এই শীর্ষ ৩০ দল থেকে বিজয়ী ১০ স্টার্টআপ দল বাছাই করে তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হবে ১০ লাখ টাকার চেক।
অন্য ২০ দলকে আরও প্রশিক্ষণ ও গ্রুমিং শেষে প্রস্তুত করে আবারও তারা পিচ করার সুযোগ পাবেন বাছাই কমিটির কাছে। সেখান থেকে প্রস্তুতি সম্পন্ন করা স্টার্টআপগুলো ১০ লাখ টাকা করে পেয়ে যাবে।জাতীয়ভাবে ইনোভেশন কালচার ও অন্ট্রাপ্রেনরিয়াল সাপ্লাই চেইন গড়ে তোলার মাধ্যমে জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের ভিত্তি গঠন করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিডি প্রেসরিলিস / ২২ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫