Follow us

খুলনায় প্রথমবারের মতো আয়োজিত হল দারাজ সেলার সামিট ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ই-কমার্স বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মত খুলনাতে আয়োজন করল সেলার সামিট- ২০১৯। গত বছর আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পরে দারাজে যেসব নতুন প্রযুক্তিগত পরিবর্তন এসেছে সে সম্পর্কে বিক্রেতাদের অবগত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। খুলনা ক্লাবে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। প্রায় ২৫০ জন বিক্রেতাদের নিয়ে সামিট শুরু হয় বিকেল সাড়ে ৫ টায় এবং শেষ হয় নৈশভোজের মধ্য দিয়ে রাত ৮ টায়। আলোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল দারাজে প্রযুক্তির নতুন সংযোজন ও বিক্রেতাগণ কিভাবে সেই প্রযুক্তি ব্যবহার করে আরও সহজে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গত বছর আমরা শুধু ঢাকা আর চট্টগ্রামে সেলার সামিটের আয়োজন করেছিলাম। এর ধারাবাহিকতা বজায় রাখতে ও দেশের সকল বিক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে এবারে সেলার সামিট বিভিন্ন জেলায় আয়োজন করছি আমরা। আমরা জানি দারাজ বাংলাদেশ শুধুমাত্র ঢাকা ভিত্তিক বিক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশেই ছড়িয়ে আছে। তাই ভবিষ্যতে আমরা তাদের কথা মাথায় রেখে আরও বড় পদক্ষেপ নেব। আশা করছি দারাজের উন্নত ও নতুন প্রযুক্তির ফলে বিক্রেতা, উদ্যোক্তা এবং ক্রেতা সকলেই লাভবান হবেন।”

বিডি প্রেসরিলিস / ২২ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫