Follow us

দশ তরুণকে স্বীকৃতি দিল জেসিআই বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক :: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের ১০ মেধাবী তরুণ-তরুণীকে পুরস্কৃত করেছে।বুধবার রাজধানীর রেডিসন হোটেলে ‘টয়োপ ২০১৯’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নূর এ আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

মোট আটটি ক্যাটাগরিতে ১০ জন তরুণকে এই স্বীকৃতি দিয়েছে। সেরা দশজন তরুণ হলেন – বিশ্ব সম্প্রীতি এবং মানবাধিকারের ক্ষেত্রে সাফল্যের জন্যে আব্দুল্লাহ আল মোরশেদ, মেডিকেল ইনোভেশন ও অ্যাডভান্সমেন্টে অবদানের জন্য ডা. আশরাফুল হক সিয়াম, ক্রীড়া ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা , রাজনৈতিক সাফল্যের জন্য সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী, পরিবেশগত নেতৃত্বে অসামান্য অবদানের জন্যে মহিউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক অঙ্গনে নুসরাত ফারিয়া, ব্যবসায়, অর্থনৈতিক ও এন্টারপ্রেনিউয়েরশিপের ক্ষেত্রে সাফল্যের জন্য শায়ান এফ রহমান এবং সালমান করিম , তাহমিনা মোস্তফা ব্যক্তিগত স্বীকৃতি ও নারী নেতৃত্বে অসামান্য অবদানের জন্য এবং তানভীর এ মিশুক প্রমুখ ।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামাল, কোষাধ্যক্ষ ও টয়োপ কমিটি চেয়ার সাকিব আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও টয়োপ কমিটি কো-চেয়ার ফখর উছ সালেহীন নাহিয়ান সহ অন্যান্য ন্যাশনাল অফিসার, লোকাল প্রেসিডেন্ট, জেসিআই সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে। ১২৩ টি দেশে এর প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে। বাংলাদেশে প্রায় এক হাজার সদস্য রয়েছে।

বিডি প্রেসরিলিস / ২১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫