Follow us

ইউজিভি শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ওয়ালটনের

 

নিজস্ব প্রতিবেদক :: সাশ্রয়ী মূল্যে ল্যাপটপ দেবে বরিশালের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ (ইউজিভি)-এর শিক্ষার্থীদের বিশেষ মূল্যছাড়ে ডিভাইস কেনার সুবিধা দেবে ওয়ালটন।

ইউজিভি সঙ্গে ওয়ালটনের চুক্তির আওতায় সর্বোচ্চ ১৪ শতাংশ ছাড়ে ল্যাপটপ-কম্পিউটারসহ অন্যান্য এক্সেসরিজ ও আইটি পণ্য কিনতে পারবেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এ বিষয়ে চুক্তি হয়। ওয়ালটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আল আমিন হোসেন (কম্পিউটার মার্কেটিং) এবং ইউজিভি-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারার লোকমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, উপদেষ্টা মীর ওয়াহিদুন নবী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম খানসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা।

সেখানে জানানো হয় হয়, সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ এবং মনিটর নগদে কিনলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন শিক্ষার্থীরা। বিনা ইন্টারেস্টে ৩ এবং ৬ মাসের ইএমআই এবং কিস্তি সুবিধায় কেনার ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ যথাক্রমে ৮ এবং ৬ শতাংশ।

এছাড়াও, অন্যান্য এক্সেসরিজ যেমন কিবোর্ড, মাউস, পেনড্রাইভ, মেমোরি কার্ড ও ইয়ারফোন কেনায় ১৪ শতাংশ ছাড় পাবেন তারা। র‌্যাম এসএসডি কার্ড ও রাউটারে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়।

বিডি প্রেসরিলিস / ২১ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫