নিজস্ব প্রতিবেদক :: বিশ্বব্যাপী গ্রাহকদের সেবা দিতে ২০ টি নতুন ক্লাউড অঞ্চল চালু করবে ওরাকল ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে গ্রাহকদের সেবা দিতে ওরাকল মোট ২০ টি নতুন ক্লাউড অঞ্চল চালু করার পরিকল্পনা করছে। এর ফলে প্রতিষ্ঠানটির সর্বমোট ক্লাউড অ লের সংখ্যা দাড়াবে ৩৬টি।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গত ১৬ সেপ্টেম্বর, ২০১৯ থেকে শুরু হওয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এবং প্রযুক্তি সম্মেলন ‘ওরাকল ওপেনওর্য়াল্ড ২০১৯’ এ ঘোষনা দিয়েছে প্রতিষ্ঠানটি। চারনিব্যাপী আয়োজিত ওরাকল ওপেনওর্য়াল্ড চলবে আগামী ১৯ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
এই সম্প্রসারণে নতুন করে আরো যুক্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রলিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরাইলের দ্বৈত ও ভৌগলিকভাবে পৃথক অ লগুলি। সেইসাথে যুক্তরাজ্য ও ইসরাইলের বিভিন্ন সরকারী অ লও এর অর্ন্তভূক্ত হচ্ছে। এছাড়াও, ওরাকল মাইক্রোসফ্ট আজুরের সাথে তাদের আন্তঃসংযোগের জন্য এর রোডম্যাপ হালনাগাদ করার ঘোষণা করেছে।
ওরাকল ক্লাউডের শক্তি ব্যবহার করে গ্রাহক এবং অংশীদাররা ব্যবসা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবন করতে পারবে। এই দ্বৈত অ লগুলির সাথে, গ্রাহকরা ব্যবসায়িক উন্নয়নের ধারাবাহিকতা ও উৎপাদন অব্যহত রাখতে এবং দুর্যোগকালীন সময়ে তা সহজে কাটিয়ে উঠতে সক্ষম হবে। গ্রাহকরা এখন ওরাকল ক্লাউড অবকাঠামোর পাশাপাশি অটোনোমাস ডাটাবেসও ব্যবহার করতে পারবে। এছাড়াও এই অ লগুলোতে ওরাকল ফিউশন অ্যাপ্লিকেশনের সুবিধা পাবে।
বিডি প্রেসরিলিস / ১৮ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫