নিজস্ব প্রতিবেদক :: এটি ব্যাংকের ১২৭তম শাখা।একইসঙ্গে ব্যাংক প্রাঙ্গণে একটি এটিএম বুথও খোলা হয়েছে।সোমবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ এই শাখা এবং বুথের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর বাজার বণিক সমিতির সভাপতি ফশিয়ার রহমান, পান্থাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সামছুদ্দোহা সিমু এবং মহেশপুর শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ হাসান-সহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীরা ব্ক্তব্য রাখেন ।
প্রধান অতিথির বক্তৃতায় শাহ্জাহান সিরাজ বলেন, শাহ্জালাল ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মহেশপুরে শিল্প-বাণিজ্যের উন্নয়নে এ ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে।একইসঙ্গে এ অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় অর্থায়ন করবে বলে জানান তিনি।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫