নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে বেসরকারী বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা রেকর্ড, অনটাইম পারফরম্যান্স, উদ্ভাবনী এবং কার্যকর অনুশীলনের সাথে নেটওয়ার্কের দৃঢ়তা বাড়ানোর মানদন্ড বিবেচনায় দেশীয় বিমানসংস্থাগুলোর মধ্যে রিজেন্ট এয়ারওয়েজকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নির্বাচিত করে গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ড গবেষণা ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমও-এশিয়া।সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এভিয়িশেন ক্যাটাগরীতে রিজেন্ট এয়ারওয়েজকে এই পুরস্কার প্রদান করা হয়।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বানিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া পুরস্কার গ্রহন করেন।পুরস্কার অর্জনে অনুভুতি জানাতে গিয়ে হানিফ জাকারিয়া বলেন, নিরাপত্তা, সময়বুর্তিতা, যাত্রী সেবার ক্ষেত্রে রিজেন্ট এয়ারওয়েজে সবোর্চ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। যার ফলশ্রুতিতে এই আন্তর্জাতিক পুরস্কার।“এই অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত।”
হাবিব গ্রুপের সহযোগী সংস্থা রিজেন্টে এয়ারওয়েজ চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ উড়োজাহাজের বহর নিয়ে ছয়টি আন্তর্জাতিক এবং দুটি আভ্যন্তরীণ রুট পরিচালনা করছে।
বিডি প্রেসরিলিস / ১২ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫