নিজস্ব প্রতিবেদক :: তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই) ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সন অ্যাওয়ার্ড’ পাচ্ছেন দেশের দশ তরুণ-তরুণী। ১৮ সেপ্টেম্বর তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেওয়া হবে। আগামীকাল রবিবার পদকপ্রাপ্তদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আন্তর্জাতিক সংগঠন জেসিআইয়ে ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কেউ চাইে সদস্য হতে পারেন। সংগঠনটি মানসম্মত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজে ভূমিকা রখছে। বর্তমানে দেশের প্রায় এক হাজার তরুণ এ সংগঠনের সঙ্গে যুক্ত। আর বিশ্বের ১২৩টি দেশে দুই লাখ সদস্য রয়েছে সংগঠনটির।
জেসিআইর লোকাল প্রেসিডেন্ট খাদিজা আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘জেসিআইয়ের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেয়া, তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের সুযোগ সুবিধা নিয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করা আমাদের কর্মকাণ্ডের একটি অংশ।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ১৪টি স্থানীয় চ্যাপ্টারে বিভক্ত হয়ে প্রায় একহাজার সদস্য সক্রিয়ভাবে তাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রেসরিলিস / ০৭ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫