Follow us

পর্দা উঠলো দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের

 

নিজস্ব প্রতিবেদক :: দ্বিতীয়বারের মতো দেশে শুরু হয়েছে রোবট অলিম্পিয়াড। দুই দিনব্যাপী ওই আয়োজনের পর্দা উঠেছে শুক্রবার।২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে অলিম্পিয়াডের জাতীয় পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, আমাদের শিশু-কিশোররা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে তারা সাফল্য দেখিয়েছে। আশা করছি ভবিষ্যতেও তারা এর ধারা অব্যাহত রাখবে।প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গত বছর আমরা দ্বিতীয়বারের মতো অংশ নিয়েই স্বর্ণ পদক জিতেছে। আমাদের মেধার স্বাক্ষর রেখেছে। এটা ধরে রাখতে হবে।

পলক বলেন, দ্বিতীয়বারের আয়োজনেই দ্বিগুনের বেশি অংশগ্রহণকারী হয়েছে। আমরা চাই আগামী বছর এটি ৬৪ জেলাতেই আয়োজন করতে। এর জন্য প্রয়োজনীয় সহায়তা তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে করা হবে।এবারের আয়োজনে ৭ থেকে ১২ বছর বয়সী ৪০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে ঢাবির রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি লাফিফা জামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকেই।জুনিয়র ও চ্যালেঞ্জে দুই গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক কুইজ- এ চারটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। এ পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।জাতীয় পর্যায়ে বিজয়ীদের ক্যাম্প ও চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠন করা হবে।রোবট অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিডি প্রেসরিলিস / ০৬ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫