Follow us

চলন্তিকা বস্তির ২১০০ পরিবারকে ত্রাণ দিলো বিজিএমইএ

 

নিজস্ব প্রতিবেদক :: অগ্নিকাণ্ডে রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্ত ২১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিএমইএ।বুধবার বেলা বিজিএমইএর সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বে বিজিএইমইএ নেতারা এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিজিএমইএ সভাপতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়ার সময় তার বক্তব্যে বলেন, আমরা ব্যবসায়ী, পোশাক রপ্তানি করি। আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি মনের টানে। বিজিএমইএ সভাপতি তাদেরকে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণের পরামর্শ দেন।

বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান (কচি) তার বক্তব্যে বলেন, বিজিএমইএ মিরপুরবাসীর পাশে আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিএমইএর অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এস এম মান্নান (কচি), শিহাবউদ্দোজা চৌধুরী এবং মিরপুর এলাকার পোশাক উদ্যোক্তাগন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, শাড়ি ও লুঙ্গি।প্রসঙ্গত, গত ১৬ আগস্ট চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় কয়েকশ ঘর। এতে গৃহহীন হয়ে পড়ে অনেক পবিার।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫