Follow us

সফটওয়্যার ব্যবসায় বেসিস সদস্যপদ বাধ্যতামূলক

 

নিজস্ব প্রতিবেদক :: বেসিস সদস্যপদ না থাকলে দেশে সফটওয়্যার খাতে ব্যবসা করতে পারবে না কোনো প্রতিষ্ঠান।বাণিজ্য মন্ত্রনালয়ের এক পরিপত্রের উল্লেখ করে সংগঠনটি বুুধবার জানায়, সফটওয়্যার খাতে ব্যবসা পরিচালনা করতে হলে বাধ্যতামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের বেসিসের সদস্যপদ থাকতে হবে । সরকারি, বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বেসিসের সদস্যপদ রয়েছে কিনা সেটি যাচাই করা হবে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের কার্যালয় হতে জারিকৃত ওই পরিপত্রে বলা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১৩ ধারার বিধানমতে এখন থেকে সফটওয়্যার খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে বেসিসের সদস্যপদ গ্রহণ করতে হবে। সফটওয়্যার প্রতিষ্ঠানের বেসিসের সদস্যপদ আছে কিনা তা এখন থেকে সকল ক্ষেত্রে যাচাই করা হবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি বিভাগের সাথে একযোগে কাজ করে যাচ্ছে বেসিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে একজোট হয়ে এ খাতের উন্নয়ণে কাজ করে যাবে বেসিস।

বিডি প্রেসরিলিস / ০৪ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫