নিজস্ব প্রতিবেদক :: প্রাণ-আরএফএল গ্রুপের চার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছে।
কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মাত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
পুরস্কার পাওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরির খাদ্য উপ-খাতে প্রথম হয়েছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ অ্যাগ্রো লিমিটেড ও কেমিক্যাল উপ-খাতে তৃতীয় হয়েছে আরএফএল গ্রুপের অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড।
এছাড়া প্রাণের বঙ্গ বেকারস লিমিটেড এবং সান বেসিক কেমিক্যালস লিমিটেড ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ অ্যাগ্রোর পক্ষে পুরস্কার নেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, বঙ্গ বেকারসের পক্ষে চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা ও সান বেসিক কেমিক্যালসের জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার নেন।
এছাড়া অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে পুরস্কার নেন চীফ অপারেটিং অফিসার সাঈদ হোসেন চৌধুরী।
এবার ছয় ক্যাটাগরিতে ২৮ শিল্প প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেয় শিল্প মন্ত্রণালয়।
অনুষ্ঠানে শিল্পসচিব আবদুল হালিম ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এসএম আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি প্রেস রিলিস / ২৮ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫