Follow us

থাই এয়ারের ‘টপ এজেন্ট’ হলো হালট্রিপ

 

নিজস্ব প্রতিবেদক :: থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ‘টপ এজেন্ট’ হয়েছে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে থাই এয়ারের টিকিট সবচেয়ে বিক্রির জন্য এই স্বীকৃতি পেয়েছে হালট্রিপ।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন থাই এয়ার বাংলাদেশের জেনারেল ম্যানেজার কারুন সিরারোজানাকুল। এ সময় উপস্থিত ছিলেন থাই এয়ার বাংলাদেশের হেড অব সেলস এসএম জাহিদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।২০১৭ সালের জুলাইয়ে হালট্রিপ যাত্রা শুরু করে। বর্তমানে দেশজুড়ে হালট্রিপের তিন হাজারের বেশি ট্রাভেল পার্টনার রয়েছে। যাদের মাধ্যেমে এয়ার টিকিট ও হোটেল বুকিং সেবা দিচ্ছে হালট্রিপ।

হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান জানান, ‌যাত্রা শুরুর মাত্র এক বছরের মধ্যেই আমরা টপ এজেন্ট’ হওয়ার স্বীকৃতি পেলাম। আশাকরি আগামীতের যা আমাদের সাফল্য অব্যাহত থাকবে।তিনি আরো জানান, সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের ট্রাভেল ব্যবসাকে পুরোপুরি ভাবে ডিজিটালাইজ করার চেষ্টা করছি। ২০টির বেশি ট্রাভেল পোর্টাল আমাদের এপিআই ব্যবহার করে গ্রাহকদের টিকিটিং সুবিধা দিচ্ছে। গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের জন্য হালট্রিপ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

হালট্রিপের ওয়েবসাইটের মাধ্যমে যে কোন উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।

বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫