নিজস্ব প্রতিবেদক :: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলেটে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে দেশি বিদেশীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, সিলেটে ১৬২ একর জায়গাজুড়ে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আগামী ১০ বছরে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে।
এই কর্মসংস্থান তৈরিতে দেশী-বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। সেজন্য স্থানীয় ও বিদেশীদের হাইটেক পার্কে বিনিয়োগ আহ্বান জানান তিনি।শনিবার সিলেটের গোয়াইনঘাট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারসহ বেশ কিছু কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় বক্তব্যে এমন কথা বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা এখন ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অনেক এগিয়েছি। এখন আমরা মোবাইলেই সব ধরনের সেবা পাচ্ছি।পলক বলেন, আমরা এখন দেশে ৫ হাজার ২৯৩টি ইউনিয়ান ডিজিটাল সেন্টার করেছি। যার মাধ্যমে ২০০ ধরনের সেবা পাওয়া যাচ্ছে। ফলে হয়রানি কমেছে। এটা সম্ভব হয়েছে সবার প্রচেষ্টায়।
বর্তমানে দেশের যেকোনো স্থান থেকে বিপদে আপদে ৯৯৯ ডায়াল করে সেবা পাওয়া যাচ্ছে। যা অনন্য নজির স্থাপন করেছে বলে জানান তিনি।সিলেটে হাইটেক পার্ক ও ট্রেনিং ইনকিউবিশন সেন্টারে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিনিয়োগ আসবে। ফলে সিলেটের চেহারা বদলে যাবে জানিয়ে তিনি বলেন, হাইটেক পার্কে দেশি বিদেশী বিনিয়োগ হবে। সেখানে স্টার্টআপদের জায়গা দেওয়া হবে।
তবে শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ে দক্ষ করে তোলার বিষয়ে নজর দিতে হবে জানিয়ে তিনি বলেন, এখন ইংরেজি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তির সঙ্গে দরকার প্রোগ্রামিং শিক্ষা। এটা ছোটবেলা থেকেই শুরু করতে হবে। এজন্য আমরা সবাইকে নিয়ে প্রোগ্রামিং শেখানোর জন্য কাজ করবো।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগমসহ আরও অনেকে।
বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫