নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মশালা।বৃহস্পতিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়তনে পত্তাশী ইউনিয়নের কৃষক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ১৪৪ নাগরিক অংশ নেন কর্মশালায়।মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং এটুআই কর্মশালাটির আয়োজন করে।
‘আমার গ্রাম আমার শহর’ কর্মশালায় গ্রামে সবধরনের সেবা পৌঁছে দেবার বিষয়ে প্রতিজ্ঞা করেছে সরকার। সেই লক্ষ্যে পাইলট হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ ৮ বিভাগের আটটি ইউনিয়নকে নির্বাচন করেছে।কর্মশালায় প্রত্যেক দলের কাছ থেকে প্রথমে তাদের বর্তমান জীবন ব্যবস্থার চ্যালেঞ্জ ও সংকটগুলো জানতে চাওয়া হয়। এরপর অংশগ্রহণকারীরা গ্রামে শহরের কী কী নাগরিক সুযোগ সুবিধা পেতে চান এবং কীভাবে পেতে চান তা একটি বোর্ডে লিপিবদ্ধ করেন। বিকালে দ্বিতীয় অধিবেশনে নিজেদের জীবনযাপনের চ্যালেঞ্জ ও প্রত্যাশা এটুআই কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন।
এটুআই কর্মকর্তারা নাগরিক সুবিধা সম্বলিত তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। কর্মশালার অধিবেশনসমূহ পরিচালনা করেন এটুআই-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট খন্দকার শাহ্নূর সাব্বির ও ন্যাশনাল কনসালটেন্ট মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন এটুআইয়ের পরিচালক (ই-সার্ভিস) মো. আব্দুস সবুর মন্ডল। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম।
বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫