নিজস্ব প্রতিবেদক :: ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশন্সের (ফাপা) ৪৬তম নির্বাহী পরিষদ সভা (ইসিএম) এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। রাজধানীর রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে দু’দিনব্যাপি আয়োজনের আজ শনিবার ছিল সমাপনী দিন।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাপা’র চেয়ারম্যান নিরাল কাদওয়াথারথি, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সিঙ্গাপুর এয়ারকার্গো এজেন্টস অ্যাসোসিয়েশনের আলেক কোহ এবং বাফা’র পরিচালক মুয়াম্মর আহমদ।বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) আয়োজিত এই বার্ষিক কর্মসূচিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১২টি দেশ বা অঞ্চল থেকে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
নির্বাহী পরিষদ সভায় অংশগ্রহণকারীরা চালুর অপেক্ষায় নতুন আইএটিএ বা এফআইএটিএ এয়ারকার্গো প্রোগ্রাম (আইএফএসিপি), কানাডায় এটির পাইলট প্রোগ্রামের অগ্রগতি এবং নিজস্ব দেশ বা অঞ্চলে প্রবর্তনের পর এর সম্ভাব্য প্রভাব, বিশেষ করে বর্তমানের আইএটিএ কার্গো এজেন্সি প্রোগ্রাম (আইসিএপি) এর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। ফাপা সদস্যরা সংশ্লিষ্ট এয়ারকার্গো বিষয়ে বৈশ্বিক সংস্থা এফআইএটিএ এর সঙ্গে একটি অর্থপূর্ণ আলোচনার স্বার্থে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর তাগিদ দেন।
ইসিএম-এ কার্গো একাউন্টস সেটেলমেন্ট সিস্টেম (সিএএসএস), এয়ারকার্গো নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা দেয়া হয়।২০২০ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম ইসিএম ও এজিএম আয়োজনের জন্য মালয়েশিয়া ফ্রেইট ফরোয়ার্ডার্স-কে দায়িত্ব প্রদান সংক্রান্ত ইসিএম সিদ্ধান্তকে অনুমোদন করে বর্তমান এজিএম।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে এয়ার কার্গো সেবার উন্নয়ন ও প্রবৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব এশিয়া প্যাসিফিক কার্গো অ্যাসোসিয়েশন্স ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য দেশ বা অঞ্চলের সংখ্যা ১৯, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড।
বিডি প্রেস রিলিস / ২৭ জুলাই ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫