Follow us

বাংলালিংকের সঙ্গে হকের কর্পোরেট চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সস্প্রতি অন্যতম ফুড কনজিউমার ব্র্যান্ড এ. টি. হক লিমিটেড-এর সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় এ. টি. হক লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মচারীরা বাংলালিংক-এর কর্পোরেট সংযোগ ব্যবহার করে বিশেষ কল রেট, দ্রুতগতির ডেটাসহ অপারেটরটির আইসিটি এবং ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন ও এ. টি. হক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আদম তামিজী হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গভমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশন্স ডিরেক্টর মেহনাজ কবীর, হেড অফ ইমার্জিং ঢাকা নর্থ, এন্টারপ্রাইজ বিজনেস গাজী রাফি আহমেদ শামস ও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজীন বলেন, “দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা হিসেবে আমরা সবসময়ই দেশের ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলিকে সাহায্য করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি এই উদ্যোগের ফলে এ. টি. হক লিমিটেড-এর কর্মকর্তা ও কর্মীরা উপকৃত হবেন।”

বিডি প্রেসরিলিস / ২১ ডিসেম্বর ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫