Follow us

বাজারে নতুন পণ্য নিয়ে আসছে হ্যাফলে

 

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশে বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে জার্মান কোম্পানি হ্যাফলে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সম্প্রতি ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, ওয়াক ইন ক্লোসেট অ্যাকসেসরিজ, রি-ইনভেন্ট সিরিজ, ৩০০ কেজি উডেন স্লাইডিং ডোর—এসব পণ্য বাজার ছেড়েছে।হ্যাফলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হ্যাফলে বাংলাদেশের স্টোর ম্যানেজার ফখরুল আমিন বলেন, ভোক্তাদের চাহিদা বিবেচনায় নিয়েই নিত্যনতুন পণ্য আনা হচ্ছে। ফলে প্রিমিয়াম রান্নাঘর গড়ে তোলা ও বাড়ির সাজসজ্জায় বিশ্বমানের উপকরণের একটি ওয়ান-স্টপ সেন্টার বা এক জায়গায় সব পণ্য পাওয়ার অন্যতম এক ব্র্যান্ড হয়ে উঠেছে হ্যাফলে।তিনি বলেন, ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী হ্যাফলের পণ্য কিনে রান্নাঘরে ফিট করার জন্য স্টোরেজের একটি অংশ বা বসার ঘরে সুন্দর পার্টিশন দিতে কিংবা এমনকি ওয়ার্ডরোবের একটি অংশও সাজিয়ে তুলতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশে ডিজিটাল লক বা নিরাপত্তাব্যবস্থা, বার্নার ও কুকার হুড, মাইক্রোওয়েভ ওভেন, বৈদ্যুতিক ওভেন, ডিপ ফ্রাইয়ার, বেকিং, গ্রিলিং ও বারবিকিউর বিভিন্ন সরঞ্জাম, স্লাইডিং ফোল্ডিংসহ এ ধরনের নানা পণ্য বাজারজাত করছে। এসব পণ্য বাজারজাতকরণে ইতিমধ্যে সারা দেশে তাদের ডিলার বা পরিবেশক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০।

হ্যাফলের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আধুনিক বার্নার ও কুকার হুড ব্যবহার করে রান্নাঘর পরিষ্কার ও ধোঁয়ামুক্ত রাখা যায়। এগুলোয় কম সময়ে রান্না করা যায়, খাবারের মানও বজায় থাকে। কারণ, হ্যাফলের বার্নার ও কুকার হুড সব রকমের রান্নার পাত্রে সমানভাবে তাপ দেয়।

বিডি প্রেসরিলিস / ২৭ নভেম্বর ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫