Follow us

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক ::  সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার ( ২২ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন ও ডা: মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৯টি শাখা, ৯৬টি উপ-শাখা এবং ১৯১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ব্যাংকের ২৬ বছরের অগ্রযাত্রার সহযাত্রী সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির শীর্ষস্থান ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম ও উত্তম গ্রাহক সেবার উপর গুরুত্বারোপ করেন।

বিডি প্রেসরিলিস / ২৩ নভেম্বর ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫