Follow us

বিকাশে ক্যাশ আউট খরচ এখন হাজারে ১৪.৯০ টাকা

 

নিজস্ব প্রতিবেদক :: গ্রাহকের লেনদেন আরো সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমালো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। সব সময়ের মতই বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি আর কোনো খরচ করতে হবে না।বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহকের সবাই ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।

বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়েই বিকাশ তার এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এই সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে।সেবাটি পেতে গ্রাহক ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও থাকছে। https://www.bkash.com/bn/cashout লিংকে ক্লিক করে প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

প্রতিমাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮.৫০টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে।এছাড়া সারাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় ১৫০০টির বেশি এটিএম বুথ থেকে যেকোন সময় প্রয়োজনমত হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউটের সুযোগ অব্যাহত থাকছে।

দেশের শহরাঞ্চলে কাজ করছেন এমন জনগোষ্ঠি বিশেষ করে গার্মেন্টস সহ বিভিন্ন খাতের শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ নিয়মিত প্রিয়জনের কাছে বিকাশে টাকা পাঠান। অন্যদিকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রিয়জনেরা তাঁদের সুবিধামত বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকেই নিয়মিত ক্যাশ আউট সেবা নিয়ে থাকেন। এখন থেকে কম খরচে বিকাশে ক্যাশ আউট করার সুযোগ তৈরি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠি সহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরো সাশ্রয়ী হলো।

বিডি প্রেসরিলিস / ০২ অক্টোবর ২০২১ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫