Follow us

নিজস্ব প্রতিবেদক :: ব্যাংকে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’। অনুষ্ঠানটি প্রচার করবে তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি। এ জন্য সম্প্রতি এসএটিভির প্রধান কার্যালয়ে টেলিভিশন চ্যানেলটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ‘কিংবদন্তী মিডিয়া’। এসময় এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, এসএটিভি সব সময় ভালো কাজের পাশে থাকে। তাই ভালো কাজের পেছনে সবাইকে আরও বেশি বিনিয়োগ করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে কিংবদন্তী মিডিয়ার প্রধান নির্বাহী বিপ্লব রহমান বলেন, দর্শক নন্দিত এই টিভি চ্যানেলের সঙ্গে চুক্তি সই করতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, দেশের ব্যাংকগুলোতে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়েই হবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন এসএটিভির পরিচালক শামসুল আলম প্রান্ত, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিওও আব্দুল মাবুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি প্রেসরিলিস / ২২ সেপ্টেম্বর ২০২১ /এমএম   

 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫