Follow us

ভিভো ওয়াই২১: ১০ লক্ষ টাকা পুরস্কার

 

নিজস্ব প্রতিবেদক :: ভিভো ১০ লক্ষ টাকা পুরস্কারের ক্যাম্পেইন আয়োজন করেছে। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেওয়া আয়োজন। এই অফারটিতে যেকোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি কিনে পেতে পারেন এই বিশাল পুরস্কার।

এছাড়াও থাকছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ। ভিভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফার সব প্রি-অর্ডার এবং প্রথম বিক্রয় সপ্তাহের গ্রাহকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ ১৬-২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। আর ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে স্মার্টফোনটি প্রি -অর্ডার শুরু হয়েছে যা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড-লী বলেন, ভিভো’র ওয়াই সিরিজ সব গ্রাহকদের উপযোগী করে করা হয়েছে। ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি শুধু দেখতেই আকর্ষণীয় না; পারফরমেন্সেও নির্ভরযোগ্য। বাজেট ফোনের সেগমেন্টে ভিভো ওয়াই২১’র থিকনেস মাত্র ৮ মিলিমিটার।বাজেটের মধ্যেই ভিভো’র নতুন এই স্মার্টফোনে মিলবে পর্যাপ্ত ব্যাটারি পাওয়ার, বড় মেমোরি এবং আকর্ষণীয় আউটলুকের সমন্বয় । ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে ভিভো ওয়াই২১ ফোনে এবং আরো অনেক বেশি অ্যাপ সহজভাবে চালাতে ভিভো রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি র‌্যাম এর সাথে এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি যা আরো ১ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে । ভিভো ওয়াই২১ এ ৬৪ জিবি’র রম রয়েছে, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ভিভো’র অথোরাইজড আউটলেটে অথবা ভিজিট করতে হবে: https://www.facebook.com/events/2648802965413840

বিডি প্রেসরিলিস / ২০ সেপ্টেম্বর ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫