নিজস্ব প্রতিবেদক :: নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে সম্প্রতি তেজগাঁয়ে রানার মটরস লিমিটেড উদ্বোধন করলো “রানার ডিসপ্লে সেন্টার”।এটি বাংলাদেশে রানার মটরস এর সর্ববৃহৎ ডিসপ্লে সেন্টার। রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন; এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও উর্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়। রানার মটরসের গ্রাহকরা এখন থেকে একই ছাদের নিচে সকল পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এই সম্পর্কে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন বলেন, “গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সে লক্ষেই আমরা এই নতুন ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেছি যা আমাদের গ্রাহকদের রানারের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করে”।উল্লেখ্য, রানার মটরস লিমিটেড বাংলাদেশে ভারতের ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল এর একমাত্র অনুমোদিত পরিবেশক।
বিডি প্রেসরিলিস / ২৮ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫