Follow us

উত্তরায় অরণ্য ক্র্যাফট

উত্তরায় অরণ্য ক্র্যাফট

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরায় তৃতীয় আউটলেট শুরু করেছে দেশীয় ফ্যাশন হাউজ অরণ্য ক্র্যাফট। উত্তরার ৯ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে শনিবার আউটলেটটি উদ্বোধন করেন অভিনেত্রী জয়া আহসান। এ সময় বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, অরণ্য ক্র্যাফটের চেয়ারম্যান লুভা নাহিদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নওশীন খায়েরসহ দেশীয় ফ্যাশন ও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জয়া আহসান বলেন, অরণ্যর এক একটি পোশাক একটি ‘আর্ট ওয়ার্ক’। অরণ্য সব সময় বাঙালি ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তাদের পোশাকের ডিজাইন করে। অরণ্যর সঙ্গে পরিচিত না হলে জানতামই না যে, প্রাকৃতিক রঙ দিয়ে পোশাক তৈরি করা যায়। আমি নিজে অরণ্যর পোশাক পরিধান করি এবং অরণ্যর একজন ভক্ত।

১৯৯০ সালে রুবি গজনবীর হাত ধরে যাত্রা শুরু করে অরণ্য ক্রাফট। ২০১৮ সালে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে একীভূত হয় প্রতিষ্ঠানটি। অরণ্য ক্র্যাফটের বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে অন্যতম হলো বাঙালি ঐতিহ্যের নকশিকাঁথা। ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডটির সব পণ্যে শিল্প খাতের কেমিক্যাল ডাই রঙের বদলে পরিবেশবান্ধব প্রাকৃতিক রঙ ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটির কাজের সঙ্গে দেশের বিভিন্ন জেলার প্রায় তিন হাজার কর্মী যুক্ত আছেন বলে জানানো হয় এবং তাদের একটি বড় অংশ নারী।

দেশের পাশাপাশি অরণ্যর পণ্য বিদেশেও রপ্তানি করা হয় বলে জানানো হয়। এ ছাড়া ই-কমার্সভিত্তিক অনলাইন শপেও পাওয়া যায় অরণ্যর পণ্য। ঘরে বসে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

 

বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫