নিজস্ব প্রতিবেদক :: করোনাকালে ঘরে হোক বা অফিসে, ঝটপট পছন্দের খাবার অর্ডার করতে ফুডপ্যান্ডার মতো ডেলিভারি সেবায় নির্ভরতা বাড়ছে নাগরিক জীবনে। আর তাই আরো সাশ্রয়ে খাবার অর্ডার করার সুযোগ নিয়ে ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্টে চলছে আবারও ছাড়।
ফুডপ্যান্ডায় খাবার অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট। আগস্ট মাসজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ন্যূনতম ১৩০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহক। অফার চলাকালীন ২টি ফুড অর্ডারে সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। পাশাপাশি গ্রোসারি পেমেন্টেও রয়েছে সর্বোচ্চ ৫০ টাকা ছাড়।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্ট যুক্ত হওয়ার পর থেকেই অসংখ্য গ্রাহক ডিজিটাল পেমেন্টের এই সেবাটি গ্রহণ করছেন। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্যাশ লেনদেন ছাড়াই খাবার বা পণ্যের হোম ডেলিভারি গ্রাহকদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করছে।
বিকাশ পেমেন্ট করার সময় গ্রাহককে BKASHFP60 কোডটি ব্যবহার করে সর্বোচ্চ ৬০ টাকার ছাড়টি গ্রহণ করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক দুই বার এই অফারটি নিতে পারবেন।এছাড়া প্যান্ডামার্ট ও শপ-এ গ্রাহকরা BKASHFP50 কোডটি ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ১০% ছাড় পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।
ফুডপ্যান্ডায় পেমেন্ট বিকাশ করা একদম সহজ। এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপ্যান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে এবং বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।
বিডি প্রেসরিলিস / ১০ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫