Follow us

ব্র্যাকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ব্যাংকের বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় করোনাভাইরাস সংক্রমণে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩৫টি জেলার স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ তথা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।স্ট্যান্ডার্ড ব্যাংক এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং ব্র্যকের পক্ষে সিএফও তুষার ভৌমিক উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর শেষে মাকসুদ বলেন “দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে আমাদের সকলের অবদান রাখা একান্ত কর্তব্য”। এ চুক্তির অধীনে স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্র্যাক কর্তৃক গৃহীত উদ্যোগ ‘কমিউনিটি ফোর্ট’ প্রকল্পে অর্থায়ন করবে। এ প্রকল্পের মাধ্যমে ব্র্যাক দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩৫টি জেলার ৭ দশমিক ৭ কোটি মানুষকে মাস্ক সরবরাহ করাসহ স্বাস্থ্যসেবার উন্নয়ন ও টিকাদানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান এবং আইআরএম ও এসএফডি এর প্রধান বাহার মাহমুদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের শুরু থেকেই সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দরিদ্র ও বঞ্চিত মানুষের সহায়তার জন্য দেশের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর তহবিলে অর্থ প্রদানসহ বিভিন্নভাবে স্ট্যান্ডার্ড ব্যাংক আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংকটি দেশের উচ্চ সংক্রমণ প্রবণ এলাকায় নিজ শাখাসমূহের মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমের প্রথম ধাপে ২৩টি শাখার মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং আরো ২০টি শাখার মাধ্যমে ত্রাণ বিতরণ চলমান রয়েছে।

বিডি প্রেসরিলিস /০৮ আগস্ট ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫