নিজস্ব প্রতিবেদক :: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বুধবার (১৪ জুলাই, ২০২১) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী।
সভায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা, স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, মো. জাকির হোসেন ভুঁইয়া ও প্রফেসর এম. সাদিকুল ইসলাম।
বিশেষ সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে আরও যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা ও আলমগীর আলম সরকার, কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, ইন্টারনাল অডিট বিভাগের প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত অব্যয়িত অর্থ এবং আইপিও অর্থের ব্যাংক হিসেবে জমাকৃত নীট সুদ কোম্পানির বিএমআরইতে ব্যবহারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারদের অবগতির জন্য পেশ করেন।বিশেষ সাধারণ সভা সফল করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিডি প্রেসরিলিস / ১৫ জুলাই ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫