Follow us

কার্ড পেমেন্টে আকর্ষণীয় ছাড় ফুডপ্যান্ডায়

 

নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের বিস্তৃত পরিসরের ছাড় দেয়ার মাধ্যমে ক্যাশলেস পেমেন্টকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপ্যান্ডা বেশ কয়েকটি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে।

এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা যারা কিনা ফুডপ্যান্ডার নতুন গ্রাহক, তারা এই ছাড় উপভোগ করতে পারবেন।

এখন থেকে, ফুডপ্যান্ডার নতুন গ্রাহকরা প্রথম অর্ডারে ৪০ শতাংশ ছাড় (২০০ টাকা পর্যন্ত) পেতে ‘বিএএনকে২০০’ কোডটি ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে সর্বনিম্ন ৪০০ টাকার অর্ডার করতে হবে। এর জন্য গ্রাহকদের তাদের কার্ডের বিবরণ ফুডপ্যান্ডা অ্যাপে তাদের ‘সেভড পেমেন্ট মেথড’-এর তালিকায় যুক্ত করতে হবে। একবার অ্যাকাউন্টের বিবরণ যুক্ত করা হয়ে গেলে গ্রাহকরা যখন খুশি ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন এবং বিভিন্ন অসাধারণ ছাড় উপভোগ করতে পারবেন।

অর্ডারের ক্ষেত্রে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে ফুডপ্যান্ডা সকল বড় ব্যাংকের কার্ড বা বিকাশ ব্যবহার করে ক্যাশলেস লেনদেনের সুব্যবস্থা করেছে। এখন পর্যন্ত ৭৮ শতাংশ ফুডপ্যান্ডা ব্যবহারকারী ক্যাশ-অন-ডেলিভারি পদ্ধতিতে মূল্য পরিশোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে, ধীরে ধীরে গ্রাহকরা মোবাইল ওয়ালেট ও কার্ড ব্যবহারের সুবিধার সাথে অভ্যস্ত হতে শুরু করেছে।

ডিজিটাল পেমেন্ট সেবা গ্রাহকদের আরও নিরাপদে চলাফেরা করার এবং ডিজিটাল স্টেটমেন্টের মাধ্যমে আরও সুরক্ষিত লেনদেনের সুযোগ প্রদান করে। এছাড়া, খুব সামান্য স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে নগদ অর্থ বহন ও লেনদেন করা হয় বলে, একে ঘিরে যে স্বাস্থ্যঝুঁকি থাকে তা চলমান বৈশ্বিক মহামারি তুলে ধরেছে।

এখন থেকে গ্রাহকরা তাদের পছন্দের খাবার, প্রয়োজনীয় সামগ্রী বা রান্নাঘরের পণ্য ফুডপ্যান্ডা ব্যবহার করে অর্ডার করতে পারবেন, এবং তাদের ডেবিট/ক্রেডিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে স্ক্রিনে কয়েক ট্যাপেই অর্থ পরিশোধ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫