Follow us

ওয়ালটন গ্যাস স্টোভ কিনে এসি ফ্রি পেলেন জুটমিলকর্মী

নিজস্ব প্রতিবেদক ::  দেশব্যাপী চলছে সুপারব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১। ঈদুল আজহা উপলক্ষে ‘মেগা ঈদ ফেস্টিভাল’ ক্যাম্পেইনে পণ্য কেনায় নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটনের একটি গ্যাসের চুলা কিনে এসি ফ্রি পেয়েছেন রাজবাড়ী সদরের জুটমিলকর্মী সুমি আক্তার। গ্যাসের চুলা কিনে এসি ফ্রি পেয়ে খুবই খুশি তার পরিবার।

বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের বিভিন্ন সুবিধা দিচ্ছে ওয়ালটন। গ্যাস স্টোভ, রাইস কুকার কিনে পাচ্ছেন ফ্রিজ, এসি এবং ওয়াশিং মেশিনসহ লাখ লাখ টাকার ওয়ালটন পণ্য ফ্রি।

গত ৫ জুন, ওয়ালটনের রাজবাড়ী প্লাজা থেকে একটি গ্যাসের চুলা কেনেন সুমি আক্তার। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করেন নিজের মোবাইল নম্বর দিয়ে। কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ১ টনের একটি এসি ফ্রি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তার হাতে এসিটি তুলে দেওয়া হবে।

সুমি আক্তার জানান, সংসারে দুই মেয়েসহ চার সদস্যের পরিবার তাদের। সুমি ও তার স্বামী চাকরি করেন স্থানীয় গ্র্যান্ড গোল্ডেন জুটমিলস-এ। বাড়ি চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায়। চাকরিসূত্রে বসবাস করছেন রাজবাড়ীর ভবদিয়া গ্রামে। এই প্রথম ওয়ালটনের কোনো পণ্য কিনেছেন সুমি। সবার কাছে শুনেছেন ওয়ালটন পণ্য দামে সাশ্রয়ী আর মানেও ভালো। এছাড়া ওয়ালটন পণ্য টেকেও বহুদিন। এসব চিন্তা করেই ওয়ালটনের শোরুম থেকে গ্যাসের চুলা কেনেন তিনি। চলমান অফার সম্পর্কে জানতেন না সুমি আক্তার। এসি ফ্রি পাওয়ায় ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ওয়ালটন কিচেন আ্যপ্লায়েন্সের ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বি বলেন, ‘বর্তমানে বাজারে রয়েছে ২২ টিরও বেশি মডেলের আকর্ষণীয় ডিজাইন ও ফিচার সমৃদ্ধ ওয়ালটন গ্যাস স্টোভ। দাম ১ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকার মধ্যে। অন্যদিকে বাজারে রয়েছে ১৬টিরও বেশি মডেলের ওয়ালটন রাইস কুকার। যার দাম ১ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার ৫০ টাকার মধ্যে। এছাড়া শিগগিরই নতুন মডেলের আরও কিছু গ্যাস স্টোভ ও রাইস কুকার বাজারে আসছে। যার দাম থাকবে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই।’

ওয়ালটন কিচেন আ্যপ্লায়েন্সের সিইও মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা সহজেই গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। ওয়ালটন কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পণ্যের গুণগতমানে কোনো ছাড় না দেওয়ায় প্রতি ঘরে শোভা পাচ্ছে ওয়ালটন রাইস কুকার ও গ্যাসের চুলাসহ অসংখ্য পণ্য।’

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারাদেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট।

বিডি প্রেসরিলিস / ১০ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫