Follow us

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক ::  স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে ব্যাংকটি। করোনা মহামারীর এই সংকটকালে স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষ উৎসব আয়োজন পরিহার করে আর্তমানবতার সেবায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনটিকে উদযাপন করেছে।

৩ জুন ২০২১ তারিখে ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক দোয়া-মাহ্ফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ অনলাইনে যুক্ত ছিলেন। তিনি ব্যাংকের নিমসার শাখার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘শুধুমাত্র ব্যবসায়িক সফলতাই নয় বরং মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় সফলতা বলে আমরা বিশ্বাস করি।’ত্রাণ বিতরণের প্রথম ধাপে ব্যাংকটি তার ২৩টি শাখার মাধ্যমে ২৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে।প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক বিভিন্নভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন- ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আবদুল আজিজ, শামসুল আলম, গুলজার আহমেদ, জাহেদুল হক, ইউসুফ চৌধুরী, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ এবং আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি আলী রেজাসহ ব্যাংকের প্রধান কার্যালয় ও দেশব্যাপী ১৩৮টি শাখার প্রায় ২৫০০ কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য মোঃ সাইফুল্লাহ্।অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ শরিয়াভিত্তিক, আধুনিক ও সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংককে প্রথম সারির ইসলামি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বলেন ‘দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে স্ট্যান্ডার্ড ব্যাংক দেশের দুর্গত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’২৩তম বর্ষে পদার্পণের এই বছরে ১ জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক একটি পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ব্যাংকে রুপান্তরিত হয়েছে।

বিডি প্রেসরিলিস / ০৫ জুন ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫