Follow us

দেশের বাজারে আইটেল ‘ভিশন ২ প্লাস’

 

নিজস্ব প্রতিবেদক ::  দেশের বাজারে ভিশন সিরিজের ২/৩২ জিবির নতুন সংস্করণ ‘ভিশন ২ প্লাস’ নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। নতুন ফোনটিতে ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) এর বিশাল ব্যাটারি এবং স্টাইলিশ ও ফ্যাশনেবল ডিজাইনসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে স্টাইল ও কালার সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এর এআই বোকেহ ইফেক্ট, এআই ফেস বিউটি, স্মাইল ইফেক্ট, এআই সিনারিও ডিটেকসন এবং এআই ডুয়েল রিয়ার ক্যামেরার এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ আপনাকে ছায়া এবং হালকা আলোর দৃশ্যও স্বাভাবিকভাবে ধারন করার সুবিধা দিবে।

জীবনের দুর্দান্ত সব মুহুর্তগুলো ফ্রেমবন্দী করা ও নজরকাড়া সেলফি ক্যাপচার করতে এর সামনের ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি স্নাপার নচ ব্যবহার করা হয়েছে। এআই ফেস বিউটি সুবিধাসম্পন্ন সর্বশেষ আইটেল ভিশন ২ প্লাস ঝলমলে পরিবেশে আপনার ফেসিয়াল ফিচার ও ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।

আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটিতে ২ জিবি র্যাম এবং অক্টা-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর থাকায় এতে সহজেই একাধিক অ্যাপ চালানো যাবে। ফোনটির ৩২ জিবি রম আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং গান জমা রাখার পর্যাপ্ত স্টোরেজ সুবিধা দিবে। প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনসহ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলে।

নতুন প্রযুক্তির সুবিধাসম্পন্ন আইটেল ভিশন ২ প্লাস ফোনটির বিশাল ব্যাটারি দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভবে স্মার্টফোন ব্যবহারের গ্যারান্টি দিচ্ছে। ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির (এআই পাওয়ার মাস্টার সুবিধাসহ) ফোনটিতে সিম কার্ডসহ ৪১ দিনের স্ট্যান্ডবাই, ৪৯ ঘণ্টা (২জি) ফোন কল, টানা ৮৪ ঘণ্টা গান বাজানো এবং ২৪ ঘণ্টা ভিডিও দেখার সুবিধা দিবে।

সামগ্রিকভাবে বলা যায়, আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটি একটি ডিসেন্ট এবং বাজেটবান্ধব ডিভাইস। আপনার কাছের আইটেল স্টোর থেকে নতুন ভিশন ২ প্লাস ২/৩২ জিবি সংস্করণের স্মার্টফোনটি যাচাই করে দেখতে পারেন।

আইটেল ভিশন ২ প্লাস (২ জিবি) সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://www.itel-mobile.com/bd/products/smart-phone/vision/vision2-plus/

বিডি প্রেসরিলিস / ০২ জুন ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫