Follow us

জটিল পদ্ধতির চিকিৎসায় এভারকেয়ার চট্টগ্রাম’র সাফল্য অর্জন

 

নিজস্ব প্রতিবেদক :: ৪২ বছর বয়সী রোগী নুরুন্নাহারের ব্রেইন টিউমারের সফল নিউরোসার্জারির অভিজ্ঞতা শেয়ারের জন্য বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। কর্মশালায় ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দলসহ সার্জারির সাথে সম্পৃক্ত কর্মকর্তারা সার্জারি ও এ সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সাংবাদিকদের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন।

রোগী বিগত ৬ মাস যাবৎ মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন, যা ধীরে ধীরে চরম মাত্রায় বাড়তে থাকে। তিনি ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকের পরামর্শ নিলেও তেমন ভালো ফল পাননি। এদিকে, পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে অসাড়তায় ভুগতে শুরু করেন এবং ধীরে ধীরে ডান হাত ও পায়ের উপর নিয়ন্ত্রণ হারান। সার্জারির কয়েক সপ্তাহ আগে রোগী কথাও বলতে পারছিলেন না। সংকটাবস্থা বিবেচনা করে রোগীর পরিবার ডা. খানের সাথে যোগাযোগ করেন এবং তিনি জানান রোগীর ব্রেইনের বাম পাশে বেশ বড় একটি টিউমার রয়েছে।

অবস্থা বিবেচনা করে ডা. খান সার্জারির মাধ্যমে টিউমার অপসারণের সিদ্ধান্ত নেন। এ ধরনের সার্জারিগুলো বেশ জটিল এবং উচ্চ পর্যায়ের ও নির্ভুল দক্ষতার প্রয়োজন হওয়ায় এই কেসটি একটু ব্যতিক্রম ছিল এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে ডা. খান এবং তার দল সাফল্যের সাথে সার্জারি সম্পন্ন করতে সক্ষম হন।
রোগীর সার্বিক অবস্থা বর্ণনা করতে গিয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, ডিপার্টমেন্ট অব নিউরোসার্জারি, ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, ‘ব্রেইন টিউমারের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন- মাথাব্যথা, অসাড়, বমি, খিচুনী অনুভব করা এবং আরও কিছু লক্ষণ আছে যা দ্বারা ব্রেইন টিউমারের সম্ভাব্য উপস্থিতি বোঝা যায়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু রোগীর মধ্যে বেশ কিছুদিন ধরে টিউমারের লক্ষণ ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতা দেখা দিয়েছিল, তাই অত্যন্ত জটিল হলেও সার্জারির মাধ্যমে এটি অপসারণ করাই এর উত্তম চিকিৎসা ছিল।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের রয়েছে বিশ্বমানের মডিউলার অপারেশন থিয়েটার। অত্যাধুনিক অপারেটিং মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, ক্রানিওটোম ও ড্রিল মেশিন, সি-আর্ম মেশিন। অপারেশন থিয়েটারের পাশেই রয়েছে সকল সুবিধা ও দক্ষ জনবলসহ সার্জিক্যাল আইসিইউ, যা নিউরো সার্জিক্যাল অপারেশন পরবর্তী সময়ের জন্য খুবই জরুরি।

ব্রেইনের বিভিন্ন অপারেশন, স্ট্রোক অপারেশন, হেড ইনজুরি, স্পাইন ইনজুরি, স্পাইনাল টিউমার পিএলআইডি, পেডিয়াট্রিক নিউরোসার্জারিসহ অন্যান্য নিউরো সার্জিক্যাল সেবা দিতে এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম প্রস্তুত। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বন্দরনগরীর বৃহত্তম ও সর্বপ্রথম অত্যাধুনিক টারশ্যারি কেয়ার মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল। এই হসপিটাল চালু হওয়ার পর থেকে হাসপাতালটি চট্টগ্রামে স্বাস্থ্যসেবার নতুন সংজ্ঞা দিচ্ছে এবং নগরের স্বাস্থ্য শিল্পে বেশকিছু উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের পাশাপাশি পুরো অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে।

আজকের অনুষ্ঠিত এই ওয়ার্কশপ সেশন এবং অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলেশ গুপ্ত, চীফ অপারেটিং অফিসার, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম; ডা. প্রকাশ কুণ্ডুর নারাসিমহাইয়া, পরিচালক -মেডিকেল সার্ভিসেস, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম; ডা. মোহাম্মদ ফজল-ই-আকবর চৌধুরী, মহাব্যবস্থাপক, মেডিকেল সার্ভিসেস, এভারকেয়ার হাসপাতাল হসপিটালসহ আরও অনেকে।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫