Follow us

সিটি ব্যাংক-বনানী ক্লাব লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক ::  সম্প্রতি সিটি ব্যাংক ও বনানী ক্লাব লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী, বনানী ক্লাবের এক হাজারেরও বেশি সদস্য এখন যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সিটিটাচ ব্যবহার করে বিল এবং ফি দিতে পারবেন।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বনানী ক্লাবের প্রেসিডেন্ট, সিটি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান রুবেল আজিজ এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ, ডিজিটাল ফিনান্সিয়্যাল সার্ভিস বিভাগের প্রধান জাফরুল হাসান, আইটি বিভাগের প্রধান মোহাম্মদ আনিসুর রহমান এবং বনানী ক্লাবের পরিচালক আবদুল গাফফার মোল্লা, পরিচালক প্রশাসন মাকিন-উর-রশিদসহ (রসি) উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বনানী ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, সদস্যদের জন্য নিয়মিতভাবে সুযোগ-সুবিধা উন্নয়নে কাজ করছে ক্লাবটি। সিটিটাচের অন্তর্ভুক্তি ক্লাবের সদস্যদের দিনের চব্বিশ ঘণ্টা যেকোন সময়ে প্রয়োজনীয় লেনদেন করতে সাহায্য করবে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন জানান, সিটিটাচ ইতোমধ্যে দেশের সবচেয়ে সহজ ব্যাংকিং সেবা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান হিসেবে রুবেল আজিজ সিটিটাচ সেবা চালু করার জন্য বিশেষ অবদান রাখায় মাসরুর আরেফিন তাকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, সিটি ব্যাংক মোবাইল এবং ডেস্কটপে সিটিটাচ প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যাধুনিক ব্যাংকিং পরিষেবা দিচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫